33 C
Kolkata

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সন্দেশখালির একাধিক এলাকা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

Must Read

বসিরহাট: আচমকা ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক এলাকা। ক্ষতিগ্রস্ত মসজিদ ও একাধিক ঘরবাড়ি। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকের খাসশাকদা গ্রামে আচমকাই আছড়ে পড়ে একটি ঘূর্ণিঝড় (Storm)। ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে গোটা এলাকা। স্থানীয় সূত্রে খবর, খাসশাকদা ভেলোপাড়া সহ একাধিক এলাকায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়াও জামি মসজিদ ও ওযু ঘরের একাংশ ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। মসজিদের অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঝড়ের জেরে আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। বসিরহাটের সন্দেশখালি এলাকাতেও প্রবল ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহারমারি ২ নম্বর অঞ্চলের বাসিন্দারাও এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে খবর।একাধিক জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়েছে। একাধিক কাঁচাবাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। বেশ কিছু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। খুঁটি ভেঙে পড়েছে বলেও খবর। ঝড়ের তাণ্ডবে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক কাঁচাবাড়ির চাল উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে প্রয়োজনীয় সাহায্য ও পুনর্গঠনের ব্যবস্থা করা হোক।সাধারণ মানুষের বক্তব্য, এই দুঃসময়ে সরকার অবশ্যই তাঁদের পাশে থাকবে বলে তাঁরা আশাবাদী। এলাকাবাসীর আবেদন, দ্রুত সমস্যার সমাধান করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াক প্রশাসন ও।

আরও পড়ুন: পরিচালক, প্রযোজকেরা চাইছেন বদল আসুক ফেডারেশনের সভাপতিত্বে

Latest News

যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধারকাজ, ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে পুরোটা

কলকাতা: তারাতলায় (Taratala) নির্মীয়মাণ গুদামের গুদামের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা (Tragic Incident) ঘটে। ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই ছাদের একটি...

More Articles Like This