10.4 C
New York

পালাবদলের পর আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ

Must Read

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। রাজ্যে পালাবদল হতেই কলকাতাবাসীর জন্য সুখ খবর।দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের জটে আটকে ছিল এই কাজ। আদালতে মামলাও চলছিল। ৩৬৬ মিটার মেট্রোর লাইন জুড়তে যান নিয়ন্ত্রণে রাজি হয়েছে কলকাতা পুলিশ।মে মাসের ২টি উইকএন্ডে যান নিয়ন্ত্রণ করতে সম্মত হয়েছিল কলকাতা পুলিশ। আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর (Chingrighata Metro) লাইন জোড়ার কাজ। ১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় মেট্রোর (Kolkata Metro) কাজ শুরু হবে। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর শহরের মেট্রো ও রেল প্রকল্পে গতি আসতে পারে বলে আশাবাদী আধিকারিকরা।

বহুদিন ধরে আটকে থাকার পর অবশেষে শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। সরকারের সঙ্গে সমন্বয়ের অভাবই কলকাতায় মেট্রো সম্প্রসারণের প্রধান বাধা ছিল বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিউ গড়িয়া-এয়ারপোর্ট করিডোরের একটি গুরুত্বপূর্ণ ফাঁক জোড়ার জন্য ১৫ মে থেকে অরেঞ্জ লাইনের কাজ শুরু হবে।৫-১৮ মে ও ২২-২৪ মে যান নিয়ন্ত্রণ করে চিংড়িঘাটায় চলবে লাইন জোড়ার কাজ। বাইপাসে যান নিয়ন্ত্রণ করতে হবে, এ কথা আগেই জানানো হয়েছিল। তবে পুলিশের তরফ থেকে পাওয়া যাচ্ছিল না যান নিয়ন্ত্রণের অনুমতি।বাইপাসে সারা বছর যানবাহনের চাপ থাকে। সেই কারণেই এই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা কঠিন বলে জানিয়েছিল কলকাতা পুলিশ।

আরও পড়ুন: ফের মেট্রে বিভ্রাট, গাছ পড়ে ব্লু লাইনে আংশিক পরিষেবা বন্ধ

সূত্রের খবর, কলকাতা মেট্রো এবং রেল কর্মকর্তারা এখন দীর্ঘ বিলম্বের পর পুনরায় চালু করতে চলেছে চিংড়াঘাটা মেট্রোর কাজ। ১৫ তারিখ থেকে শুরু হবে অরেঞ্জ লাইনের কাজ।এই অংশটুকু জুড়ে গেলে নিউ গড়িয়া-এয়ারপোর্ট জুড়তে আর সময় লাগবে না। এছাড়া এবার পার্পল লাইন (জোকা-এসপ্ল্যানেড) নিয়েও আশাবাদী কর্তৃপক্ষ। এসপ্ল্যানেডের কাছে বি.সি. রায় মার্কেটে ব্যবসায়ীরা জায়গা ছাড়তে না চাওয়ায় কাজ আটকে ছিল। এখন সমস্যার সমাধান হলে এই লাইন বেহালার মানুষের জন্য বড় সুবিধা হবে।

Latest News

সূর্যকুমারের ঘরে নতুন অতিথি, কন্যাসন্তানের জন্ম দিলেন স্ত্রী দেবিশা!

ওয়েব ডেস্ক : বাবা হলেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক ও মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আজ...

More Articles Like This