অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জিম করবেট সাফারি

Must Read

ওয়েবডেস্ক- অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জিম করবেট ও কালাগড় টাইগার রিজার্ভ ফরেস্টে মোহন সাফারি জোন। এর পিছনে রয়েছে বাঘের কামড়ে মৃত্যু। গত এক মাসে বাঘের হামলায় মারা গেছে জঙ্গল লাগোয়া তাদাম গ্রামের দুই বাসিন্দার।

সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। রবিবার সন্ধ্যায় ৫৫ বছর বয়সী তাদাম গ্রামের বাসিন্দা মহীপাল সিং মেহরার মৃত্যু হয় বাঘের হামলায়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ। পর্যটন বন্ধের দাবি তোলেন।

গ্রামবাসীদের অভিযোগ, সাফারি চলাকালীন মানুষের যাতায়াত বাড়ে টাইগার রিজার্ভে। সেই কারণে বন্যপ্রাণীরা লোকালয়ের দিকে চলে আসে। যার ফলে এই ঘটনা ঘটেছে। গ্রামবাসীদের দাবি, একটি এখনও এই এলাকাতেই ঘোরাফেরা করছে।

ডিভিশন্যাল ফরেস্ট অফিসার দীপক সিং ওই এলাকায় বন দফতরের টহলদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বাঘটিকে ধরার জন্য ঘটনাস্থল এবং তার আশেপাশের এলাকায় একাধিক খাঁচা বসানো হয়েছে। ড্রোন এবং ট্র্যাপ ক্যামেরা ব্যবহার তল্লাশি বাড়ানো হয়েছে বন দফতরের তরফে। ট্রাঙ্কুলাইযার টিমও প্রস্তুত আছে, যাতে বাঘটিকে দ্রুত ঘুমপাড়ানি গুলি করে ধরা যায়।

আরও পড়ুন-  টিভিকে-র উত্থানে চাপে স্ট্যালিন, তামিলনাড়ুতে পরিবর্তন স্পষ্ট

DFO এবং SDO আশ্বাস দিয়েছেন, পাহাড়ি রাস্তায় দ্রুত আলোর ব্যবস্থা করা হবে। রেঞ্জ অফিসার গঙ্গাশরণের নেতৃত্বে একটি দল বর্তমানে জঙ্গল ও সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছে। বাঘটি ধরা না পড়া পর্যন্ত মোহন সাফারি জোন আপাতত বন্ধ রাখার কথা জানিয়েছে বন দফতর।

 

Latest News

শুক্রবার সুমিতকে নিয়ে ভবানীভবন থেকে মেদিনীপুরের পথে সিআইডি

ওয়েব ডেস্ক : শালবনি জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy) শুক্রবার মেদিনীপুর...

More Articles Like This