14 C
New York

বেলডাঙ্গা কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দিল এনআইএ

Must Read

কলকাতা: বেলডাঙ্গা কাণ্ডে (Beldanga Incident) প্রাথমিক রিপোর্ট জমা দিল এনআইএ। রিপোর্ট জমা করা হল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।রিপোর্ট খতিয়ে দেখেই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। দু সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি। তবে বেলডাঙা কাণ্ডে এন আইয়ের তদন্তে কোন বাধা থাকবে না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, বেলডাঙ্গা কাণ্ডে আদালতের নির্দেশে তদন্ত ভার নেয় এনআইএ। অভিযুক্তদের গ্রেফতারের পর ১৫ জন অভিযুক্ত এনআইয়ের বিশেষ আদালত থেকে জামিন পায়।এনআই এর বিশেষ আদালতের সেই জামিন মঞ্জুরকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় এনআইএ।পাশাপাশি পূর্ববর্তী রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সহ জামিন মঞ্জুর হওয়া অভিযুক্তদের আইনজীবীর দাবি ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এই ঘটনায় ইউ এ পি এ ধারা বলবৎ হবে কিনা তার সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট।তাই দু সপ্তাহ পরে দুটি মামলার শুনানি একসাথে গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ন: পালাবদলের পরদিন কালীঘাটে রাজ্যপাল

Latest News

দক্ষিণ লন্ডনে বন্দুকবাজের হামলা! আহত ৪

ওয়েব ডেস্ক : দক্ষিণ লন্ডনে (South London) ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ব্রিক্সটোনে চলন্ত গাড়ি থেকে বন্দুকবাজের হামলার (Attack) ঘটনা...

More Articles Like This