14 C
New York

ফল ঘোষণার পরই পঞ্চায়েতে ‘তালা’, চোপড়ার মাঝিয়ালিতে উত্তেজনা

Must Read

উত্তর দিনাজপুর: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের (West Bengal Assembly Election 2026 Result) পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে। তারই মধ্যে উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়া (Chopra) ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল (TMC) পরিচালিত ওই পঞ্চায়েত কার্যালয়ে সোমবার বিকেলে তালা ঝুলিয়ে দিল বিজেপি (BJP)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

জানা গিয়েছে, এতদিন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত পুরোপুরি তৃণমূলের দখলেই ছিল। গত পঞ্চায়েত নির্বাচনে সমস্ত আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল ঘাসফুল শিবির। তবে বিধানসভা নির্বাচনের আগে এক সদস্যের দলবদল ঘিরে পরিস্থিতি বদলাতে শুরু করে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। সেই সময় থেকেই পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি দিতে শুরু করে গেরুয়া শিবির।

আরও পড়ুন: মাসে ৩ হাজার থেকে সপ্তম পে কমিশন! ‘সোনার বাংলা’ গড়তে বিজেপির প্রতিশ্রুতির ঝুলি কতটা ভরতি?

সোমবার ফল ঘোষণার পরই চোপড়া ২ নম্বর মণ্ডলের সভাপতি নিত্য পালের নেতৃত্বে বিজেপি কর্মীরা পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছন। এরপরই তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, মাঝিয়ালি অঞ্চলের ২২টি বুথেই তারা এগিয়ে রয়েছে এবং পঞ্চায়েতের অধিকাংশ সদস্য তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

নিত্য পাল সংবাদমাধ্যমকে জানান, ‘‘দু’মাস আগেই আমরা জানিয়েছিলাম, পঞ্চায়েতের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন। তৃণমূলের চাপের কারণে এতদিন সামনে আসতে পারেননি। এখন পরিস্থিতি বদলেছে। খুব শিগগিরই পঞ্চায়েতে আমরা বসব।’’

তাঁর আরও দাবি, এক সপ্তাহের মধ্যেই তৃণমূলের বাকি সদস্যরাও বিজেপিতে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে নতুন করে প্রধান ও উপ-প্রধান নির্বাচিত হবে। যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুরো বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে।

Latest News

ভোট পর্ব মিটতেই রাজ্যপাল আরএন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

ওয়েবডেস্ক- ২০২৬ এর সালে (2026 Assembly Election)  ভোটকে ঘিরে নানা চাপানউতোর দেখা গেছে। এসআইআর (SIR)  থেকে ভোটার লিস্ট (Voter...

More Articles Like This