20.5 C
New York

বঙ্গ জয় করেই ‘বাঙালি বাবু’ সাজে ধরা দিলেন মোদি

Must Read

নয়াদিল্লি: বঙ্গ জয় করেই ‘বাঙালি বাবু’ সাজে ধরা দিলেন মোদি। বাংলার বিধানসভা নির্বাচনে জয়ের পরে বিজেপির সদর দফতরে ধুতি পরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য নেতারাও। সঙ্গে ছিলেন বিজেপির সভাপতি নিতিন নবীন।অঙ্গ ও কলিঙ্গ জয় করার পর বাংলায় ‘পদ্ম’ ফুটল, এই বার্তাই উঠে এসেছে মোদির প্রতিক্রিয়ায়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি বাংলার প্রতিটি মানুষকে প্রণাম জানাই।’

অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও পদ্ম ফোটাল বিজেপি৷ বিজেপির বঙ্গ বিজয় সম্পূর্ণ। ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল৷ বাংলার মসনদে বিজেপি৷পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের জন্য দলের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।বিজেপির কর্মীদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, নিতিন নবীন দলের সভাপতি হওয়ার পরে প্রথম নির্বাচনে পার্টির নেতাদেরকে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ পথ দেখিয়েছে।গণতন্ত্র আমাদের জন্য শুধু আমাদের তন্ত্র নয় এটা আমাদের শিরায় চলা সংস্কার। আজ ভারতের সংবিধান জিতেছে। নির্বাচন কমিশনের কর্মী, ভোটকর্মী এবং নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানালেন মোদি।

আরও পড়ুন: মতুয়া গড়েও বিজেপি ঝড়… উড়ছে গেরুয়া আবির

বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মোদি বলেন, “ভারত মাতা কী জয়। আজকের দিন ঐতিহাসিক, অভূতপূর্ব। দলের সব কর্মীদের আনন্দে আমি অংশীদার। আজ বিশ্বাসের দিন। এক ভারত, শ্রেষ্ঠ ভারতে বিশ্বাসের দিন। আজ গণতন্ত্রে ভরোসার দিন। বাংলা, কেরল, তামিলনাড়ু, অসম, পুদুচেরির মানুষকে প্রণাম। আজ নতুন ইতিহাস তৈরি হয়েছে।”

Latest News

বুধবার কলকাতায় আসবেন রাজনাথ সিং

কলকাতা: ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল। অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও ফুটল পদ্ম।বাংলার মসনদে বিজেপি৷ বাংলায় এবার বিজেপি (West Benagl BJP...

More Articles Like This