ওয়েব ডেস্ক: আইপিএলের (IPL 2026) মালিকানার মানচিত্রে ফের বড় বদল। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) নিয়ন্ত্রণে এবার আসতে চলেছে মিত্তল পরিবার। লক্ষ্মী এন মিত্তল ও আদিত্য মিত্তলের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম প্রায় ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৬৬০ কোটি টাকা মূল্যে ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণের জন্য চূড়ান্ত চুক্তি সই করেছে।
এই বিনিয়োগে মিত্তল পরিবারের সঙ্গে অংশীদার হিসেবে রয়েছেন আদর পুনাওয়াল্লা (Adar Poonawalla)। বর্তমান মালিক মনোজ বাদালে (Manoj Badale) ও তাঁর সহ-নিবেশকারীদের কাছ থেকেই ফ্র্যাঞ্চাইজিটি কিনছে এই গোষ্ঠী। এই ডিলের আওতায় শুধু আইপিএল দলই নয়, দক্ষিণ আফ্রিকার পার্ল রয়্যালস (Paarl Royals) এবং ক্যারিবিয়ানের বার্বাডোজ রয়্যালস (Barbados Royals) সহ রয়্যালসের পোর্টফোলিও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: ৯ এবং ১০ নম্বরে নেমে দাপুটে সেঞ্চুরি! বিশ্ব ক্রিকেটে ‘বিরল’ রেকর্ড গড়লেন ২ বোলার
২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে এই চুক্তি সম্পন্ন হওয়ার কথা। চুক্তি সম্পূর্ণ হলে মিত্তল পরিবার প্রায় ৭৫ শতাংশ শেয়ার দখল করবে, পুণাওয়ালা পাবেন প্রায় ১৮ শতাংশ এবং বাকি ৭ শতাংশ শেয়ার থাকবে বর্তমান বিনিয়োগকারীদের হাতে, যার মধ্যে বাদালেও রয়েছেন। তবে বোর্ড স্তরে তাঁর উপস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। এই চুক্তি কার্যকর হতে এখনও বিসিসিআই, কম্পিটিটিশন কমিশন অফ ইন্ডিয়া এবং এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।
দেখুন আরও খবর:
