7.6 C
New York

ভোট গণনার আগের দিন ৯ লক্ষ বাংলাদেশি টাকা সহ গ্রেফতার ভারতীয়

Must Read

ওয়েবডেস্ক-  ভোট গণনার (Vote Counting)  আগের দিন সীমান্ত (Border Area)  থেকে ৯ লক্ষ বাংলাদেশি (9 Lack Bangladeshi Money)  টাকা সহ গ্রেফতার এক ভারতীয়।  পেশ করা হল আদালতে।  স্বরূপনগর থানার (Swarupnagar police station) তারালি সীমান্ত এলাকার ঘটনা। অভিযুক্তর নাম ইলিয়াস গাজী।  বাড়ি স্বরূপনগর থানার তারালি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ইলিয়াস গাজী নামে ওই ব্যক্তি একটি মোটর বাইক নিয়ে তারালি সীমান্ত এলাকা দিয়ে ঘোরাঘুরি করছিল। তাকে দেখে সেখানকার কর্মরত বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। বাইক তল্লাশি করতেই বাইকের সিটের তলা থেকে বেরিয়ে আসে এই বিপুল পরিমাণে বাংলাদেশি টাকা। ব্যাগ বোঝাই করা অবস্থায় এই টাকাগুলো ছিল বাইকের সিটের তলায়। যার পরিমাণ ৯ লক্ষ টাকা। পুরোটাই বাংলাদেশি টাকা।

উল্লেখ্য, রাত পোহালেই ভোট। স্ট্রংরুমে বজ্র আঁটুনি। পরিচয়পত্র প্রবেশের অনুমতি নেই। ২৯৩টি আসনের ভাগ্য নির্ধারণ হবে সোমবার। গোটা রাজ্য সহ পড়শি রাজ্যগুলির নজর রয়েছে সেই ভোটের রেজাল্টের দিকে। তার আগে কমিশনের নির্দেশ মতো পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে হুলিয়া জারি করল কেন্দ্রীয় বাহিনী (Central Force)। স্ট্রংরুমে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ও ২৪x৭ সিসিটিভি নজরদারি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন-  মোথাবাড়ি কাণ্ডে এবার তৃণমূল নেতাদের তলব করল NIA

কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে ইভিএম-এর সুরক্ষায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।  গণনাকেন্দ্রের বাইরে রাজ্য সশস্ত্র পুলিশ এবং ভেতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। স্ট্রংরুম ডাবল লকে বন্ধ এবং পলি সিল করা, যার চাবি রিটার্নিং অফিসারের কাছে থাকে। স্ট্রংরুমের নিরাপত্তা বেষ্টনিতে কোনও যানবাহন বা বহিরাগত প্রবেশের অনুমতি নেই। এই ভোটের আবহে এই টাকা কোথায় যাচ্ছিল, প্রশ্ন উঠেছে।

Latest News

গণনায় গাফিলতি মানেই চাকরি ‘গেল’! ভোটের আগে কমিশনের কড়া হুঁশিয়ারি

কলকাতা: ভোটগণনার (West Bengal Assembly Election 2026) আগেই কড়া বার্তা নির্বাচন কমিশনের (Election Commission)। গাফিলতি হলে রেহাই নেই, প্রয়োজনে...

More Articles Like This