8.6 C
New York

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে বসেছে গার্ডরেল, সমস্ত গতিবিধিতে নজর কেন্দ্রীয় বাহিনীর

Must Read

কলকাতা: বৃহস্পতিবার রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) কারচুপির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল। এবার নিরাপত্তাব্যবস্থা আরও আঁটোসাঁটো করল নির্বাচন কমিশন (Election Commission)। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে বসেছে গার্ডরেল। অপ্রয়োজনীয় কোনও ব্যক্তি যাতে ঢুকতে না পারে, কড়া হাতে নিশ্চিত করছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই কেন্দ্রের বাইরে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী। ভোটের কাজে নিযুক্ত আধিকারিকরা ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে।

স্ট্রংরুমের সামনে এবার ২৪ ঘণ্টা ব্যাপী থাকবেন কমিশনের আধিকারিক। নজরদারিতে থাকবে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন আধিকারিক। ২৪ ঘণ্টা ব্যাপী স্ট্রং রুমের সামনেই থাকবেন তিনি।এতদিন এখানে থাকতেন পুলিশ বা পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। স্টংরুমে যে ঢুকবেন তাঁকে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিয়ে তবেই ঢুকতে হবে। স্ট্রংরুমের ত্রিস্তরীয় নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর যে ঘেরাটোপ রয়েছে, সেখানে আরও বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।স্ট্রংরুমে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১৬৩ ধারাও জারি করা হচ্ছে। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য এই তিন পদক্ষেপ হচ্ছে। নির্দেশিকা দেওয়া হচ্ছে। জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল  লালবাজারের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। মূলত স্ট্রং রুমের আশেপাশে যাতে কোনও রকম অশান্তি, জমায়েত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ।

আরও পড়ুন: আমায় ঢুকতে দিচ্ছিল না কেন্দ্রীয় বাহিনী, স্ট্রং রুম থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা

নির্বাচনের ফল ঘোষণার প্রাক্কালে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল বৃহস্পতিবার। স্ট্রংরুমের ভেতরে ‘সন্দেহজনক গতিবিধি’ এবং ইভিএম টেম্পারিংয়ের আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের মূল গেটের বাইরে বিক্ষোভ অবস্থানে বসেন কুণাল ঘোষ এবং শশী পাঁজা।যদিও শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের আধিকারিক ও পুলিশের সঙ্গে কথা বলে কুণাল ঘোষ-শশী পাঁজারা এলাকা ছাড়েন। শুক্রবারও মনিটরিং করছেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী। কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘আজ বিকেলে ফের মুভমেন্ট হতে পারে, পোস্টাল ব্যালেট আসবে, আমাদের প্রার্থী ও এজেন্টরদের ইনফর্ম করা হয়েছে, সকলকে সতর্ক থাকতে হবে।’ কুণাল আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলায় ক্ষমতায় আসছেন। মমতাদির নির্দেশে তৃণমূলের প্রার্থী, এজেন্ট, কর্মীরা সতর্ক। আমরা জিতব। কিন্তু ওদের চক্রান্তকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। জয় বাংলা।

Latest News

কোন কোন বুথে পুনর্নির্বাচন হচ্ছে? আর কিছুক্ষণ পরেই জানা যাবে …

কলকাতা: কোন কোন বুথে রিপোল হতে পারে সেবিষয়ে নির্বাচন কমিশন (Election Commission) সিদ্ধান্ত নিতে পারে শুক্রবারই। রাতভর স্ক্রুটিনির এমনটাই...

More Articles Like This