9.5 C
New York

চড়ল ITC-গডফ্রে শেয়ার! মে মাসেই সিগারেটের দাম বাড়ার জল্পনা

Must Read

ওয়েব ডেস্ক: মে মাসে সিগারেটের দামে (Cigarette Price Hike) বড়সড় বাড়তির ইঙ্গিত মিলতেই চাঙা শেয়ারবাজার (Share Market)। ২৯ এপ্রিল লেনদেন চলাকালীন ITC ও Godfrey Phillips-এর শেয়ার ৬.৫% পর্যন্ত লাফ দিয়েছে।

দুপুর ১টা নাগাদ ITC প্রায় ৪% উপরে, Godfrey Phillips ৬.৫% পর্যন্ত চড়ে। রিপোর্টে দাবি, আগামী মাসে দুই সংস্থাই গড়ে প্রায় ১৭% দাম বাড়াতে পারে। শুধু প্রিমিয়াম নয়, কমদামি ব্র্যান্ডেও একই প্রবণতা দেখা যেতে পারে।

আরও পড়ুন: ভোটের মিটতেই গ্যাসের দামে আগুন! একলাফে প্রায় হাজার টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার

ডিস্ট্রিবিউটর সূত্রে জানা গিয়েছে, ITC-র জনপ্রিয় Goldflake Premium প্যাকেটের দাম ১১৫ টাকা থেকে বেড়ে প্রায় ১৩৫ টাকা হতে পারে। এই খবরে FMCG সূচকেও গতি, নিফটি FMCG প্রায় ২% উপরে, নেতৃত্বে ITC।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই আবগারি শুল্ক বাড়ায় চাপে পড়েছিল তামাক সংস্থাগুলি। নতুন ব্যবস্থায় ৪০% GST-র পাশাপাশি প্রতি ১,০০০ স্টিকে ২,০৫০–৮,৫০০ টাকা পর্যন্ত শুল্ক বসেছে। এতে মোট খরচ ২২–২৮% বেড়েছে বলে মত বিশ্লেষকদের।

প্রসঙ্গত, কর বাড়লেও দাম বাড়িয়ে মুনাফা ধরে রাখতে পারদর্শী এই সংস্থাগুলি। এখন দেখার, নতুন দামের ধাক্কা বাজার কতটা নেয়।

Latest News

মেট গালায় করণের ‘ডেবিউ’ ঘিরে জল্পনা! লাল গালিচায় কেজোর পাশে মণীশ?

ওয়েব ডেস্ক: ফ্যাশনের (Fashion) সবচেয়ে বড় মঞ্চ মেট গালাকে (Meta Gala 2026) ঘিরে বাড়ছে উত্তেজনা। আর সেই আবহেই জোর...

More Articles Like This