36.4 C
Kolkata

শ্রমিক দিবসে চলবে কম মেট্রো, শুরু ও শেষ পরিষেবা কখন?

Must Read

ওয়েব ডেস্ক : শুক্রবার ১ মে। অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Workers Day)। একইদিনে পড়েছে বুদ্ধ পূর্ণিমা। ফলে বেশ কিছু জরুরি পরিষেবা বাদ দিয়ে এদিন সর্বত্র ছুটি থাকবে। তবে আগামীকাল মেট্রোর সময়ে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর (Dakshineshwar) থেকে শহিদ ক্ষুদিরাম (Shahid Khudiram) পর্যন্ত কম চলবে মেট্রো। প্রতিদিন যে ২৭২টি মেট্রো চলে, শ্রমিক দিবসের দিন চলবে ২৪৪টি মেট্রো। ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু সকাল ৬টা বেজে ৫০ মিনিটে।

আরও খবর :  আগামীকালই পুনর্নির্বাচন? কী বলছে কমিশন?

অন্যদিকে গ্রিন লাইনে চলে ২২৮টি মেট্রো। কিন্তু, আগামী কাল চলবে ২০৪টি। ইয়োলো বা হলুদ লাইনে ১২০-টির জায়গায় চলবে ৯২টি মেট্রো (Metro)। কিন্তু অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে মোট্রো কর্তৃপক্ষের তরফে

আগামীকাল ৬ টা বেজে ৫০ মিনিটে মেট্রো পরিষেবা শুরু হবে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। দক্ষিনেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা বেজে ২৮ মিনিটে। অন্যদিকে ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মোট্রের সময় হল ৯টা বেজে ৪০ মিনিট। আর রাতের বিশেষ মেট্রো ছাড়বে ১০টা ৪০ মিনিটে।

দেখুন অন্য খবর :

Latest News

ফের খুলল নাড্ডার কনভয়ে হামলার পুরনো ফাইল, জাহাঙ্গির খানের বিরুদ্ধে নতুন করে তদন্তে তৎপর পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: ২০২০ সালে তৎকালীন বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার পুরনো মামলার...

More Articles Like This