30 C
Kolkata

মা-বাবাকে পাশে নিয়েই ভোট দেবের

Must Read

কলকাতা: ভোটের দিনে পরিবারের সঙ্গেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন সুপারস্টার দেব (Dev)। মা-বাবা ও বোনকে নিয়ে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিলেন তিনি। বুথ থেকে বেরিয়েই তাঁর গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর (West Bengal Legislative Aseembly Election 2026)।

ভোট দিয়ে বেরিয়ে দেব বলেন, মানুষের সমর্থন তাঁর সঙ্গে আছে বলেই তিনি আশাবাদী। এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রে দেবকে দেখতে ভিড় জমে যায় অনুরাগীদের। নিরাপত্তার মধ্যেই হাসিমুখে ভোট দেন অভিনেতা-সাংসদ।

আরও পড়ুন: বেহালায় ভোট দিলেন শ্রাবন্তী

আজ, ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গের ৭ জেলার ১৪২টি আসনে চলছে ভোটগ্রহণ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমান, সব জায়গাতেই কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট।

এই দফায় একাধিক হাই-প্রোফাইল কেন্দ্রে ভোট হচ্ছে। ভবানীপুরে মুখোমুখি তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী ও হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজই। সকাল থেকে এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর না মিললেও, সর্বত্র কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ।

Latest News

আগাম কোনও ঘোষণা ছাড়াই রাজপথে মমতা

কলকাতা: ২৬-এর নির্বাচনের পর রাজ্যের চিত্রটা আমূল বদলে গিয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু সরকার একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে।...

More Articles Like This