11.7 C
New York

তৃণমূল কাউন্সিলর এনাম খানকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : আর মাত্র কয়েক ঘন্টা। তার পর শেষ হয়ে যাবে বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তবে আজ ভোটের সময় বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। তেমন টিটাগড়ে (Titagarh) বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তৃণমূল কাউন্সিলর এনাম খানকে গ্রেফতার করল খড়দহ (Khardah) থানার পুলিশ (ঝদতগমা)।

অভিযোগ, টিটাগড় ১২ নম্বর ওয়ার্ডে ভোটারদের ভয় দেখানো ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছিল এনাম খানের বিরুদ্ধে। তেমনই নাকি কিছু অভিযোগ এসেছিল পুলিশের কাছে। তার ভিত্তিতেই অভিযান চালিয়েছিল পুলিশ। এর পরেই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এনাম খানকে গ্রেফতার করা হয় বলে খবর।

আরও খবর : ভোটের দিন কেতুগ্রামে চাঞ্চল্য! বুথের কাছেই ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার

মূলত, প্রথম দফার নির্বাচন (Election 2026) একপ্রকার শান্তিতেই কেটেছে। কিন্তু, দ্বিতীয় দফায় বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে এসেছে। তার মধ্যেই এবার টিটাগড়ের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠেছে। তার জন্য তাঁকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে বঙ্গে দু’দফায় হচ্ছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। প্রথম দফা শেষ হয়েছে গত ২৩ এপ্রিল। প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। তার পরেই বুধবার, ২৯ এপ্রিল হচ্ছে দ্বিতীয় দফার ভোট। এই দফায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার ২১৬২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৯২ জন।

দেখুন অন্য খবর :

Latest News

ভোট চলাকালীন কর্তব্যে গাফিলতি, জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সাসপেন্ড কমিশনের

ওয়েবডেস্ক-  ভোট (2026 West Bengal Assembly Election)  চলাকালীন কর্তব্যে গাফিলতির অভিযোগ খোদ জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনারের (Jagaddal Additional Commissioner Of...

More Articles Like This