11.7 C
New York

কমিশন ও বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুললেন মহুয়া মৈত্র

Must Read

ওয়েব ডেস্ক : চলছে দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তবে ভোট শুরু হতেই নির্বাচন কমিশন (Election Commission) ও কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুললেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি অভিযোগ করেছেন, বিজেপির হয়ে অবজার্ভাররা অল আউট খেলার চেষ্টা করেছে।

নদিয়ার কৃষ্ণনগরের (Krishnanagar) ৮ বিধানসভা কেন্দ্রে ভোট হতে হচ্ছে। তবে এদিন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগ তোলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেছেন, বিজেপির (BJP) হয়ে অবজার্ভাররা সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে অলআউট খেলার চেষ্টা করছে। আদালতের নির্দেশ না মানার অভিযোগ তুলছেন তিনি। অবৈধভাবে কর্মীদের থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগও তুলছেন মহুয়া।

আরও খবর : ভোটের দিন কেতুগ্রামে চাঞ্চল্য! বুথের কাছেই ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার

এছাড়া দ্বিতীয় দফায় কত শতাংশ ভোট পড়তে পারে? এ নিয়ে মহুয়াকে জিজ্ঞাসা করেছিলেন এক সাংবাদিক। তা নিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ বলেছেন, “এইবার গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে মানুষ যুক্ত হয়েছেন। ২৭ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। আগে বাদ গিয়েছিল ৬০ লক্ষ। এখন যাদের নাম লিস্টে রয়েছে তাঁরা ১০০ শতাংশ ভোট দিতে আসবেন। এর জন্য ভোটের শতাংশ বাড়বে।”

তার পর জিজ্ঞাসা করা হয়েছিল, বাংলায় এবার কী হবে? মহুয়া (Mahua Moitra) এ নিয়ে বলেন, ‘আপনারা দেখতে পারছেন এবার সাধারণ মানুষ ‘প্রতিশোধ নেওয়ার’ ভোট দিচ্ছে। কারণ গত গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকার ও কমিশন যে মজা করেছে সাধারণ মানুষের সঙ্গে। ভোটাররা তার জবাব দেবে।’

দেখুন অন্য খবর :

Latest News

গ্রামবাসীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, শান্তনু ঠাকুরের ইন্ধনে এই কাজ, বিস্ফোরক দাবি মমতাবালার

 বাগদা-  কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের মারধরের অভিযোগ। ক্ষোভ গ্রামবাসীদের,  শান্তনু ঠাকুরের ইন্ধনে আক্রমণ দাবি মমতার। গ্রামের মধ্যে ঢুকে ঘর...

More Articles Like This