11.7 C
New York

বেলা ১টা পর্যন্ত বঙ্গে ভোটের হার ৬১.১১ শতাংশ

Must Read

কলকাতা: প্রথম দফার মতো দ্বিতীয় দফায় বাংলায় ভোটের(West Bengal Assembly Election 2026) ঝড়।দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে।ভবানীপুর থেকে পানিহাটি, বরাহনগর থেকে হাওড়া সকাল থেকেই রাজ্যের ৮টি জেলার ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। দ্বিতীয় দফাতে বাংলায় দুপুর ১টা পর্যন্ত মোট ভোটের হার ৬১.১১%। ভোট শুরুর ছয় ঘণ্টা পরে দ্বিতীয় দফায় হুগলিতে ভোট পড়ল ৬৪.৫৭%, হাওড়ায় ৬০.৬৮%, কলকাতা উত্তরে ৬০.১৮%, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ৫৭.৭৩%, নদিয়ায় ৬১.৪১%, উত্তর ২৪ পরগনায় ৫৯.২০%, পূর্ব বর্ধমানে ৬৬.৮০% এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৫৮.৫৮%। জেলায় ভোটের হারের ভিত্তিতে এগিয়ে পূর্ব বর্ধমান।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত ১৪২টি আসনের মধ্যে পূর্ব বর্ধমানের গলসিতি সব থেকে বেশি ভোট পড়েছে। সেখানে এখনও পর্যন্ত ৪৭.৮৬ শতাংশ ভোট পড়েছে বলে খবর। এর পরে মন্তেশ্বরে ভোটের হার ৪৬.৮৩ শতাংশ। এদিকে এখনও পর্যন্ত সব থেকে কম ভোট পড়েছে মহেশতলায়। সেই হার হল ৩৩.৫ শতাংশ।এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে (Bhawanipur) সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.২৭ শতাংশ। এদিকে দক্ষিণ ২৪ পরগণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভাঙড়ে এখনও পর্যন্ত ভোটের হার হল ৩৪.২৮ শতাংশ। বিধানসভা নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত যে ভোট পড়েছে তা ২০২৪ সালের লোকসভার ভোটের তুলনায় অনেকটা বেশি।

আরও পড়ুন: এন্টালিতে বিজেপি এজেন্টকে ঢুকতে না দেওয়ায় বচসায় প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

প্রথম দফার এই নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশন নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছিল। একই ব্যবস্থা রয়েছে দ্বিতীয় দফাতেও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাজ্যের আটটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ। তার ঠিক আগে রাজ্যজুড়ে নজরদারি ও পুলিশি ধরপাকড় কয়েক গুণ বাড়িয়ে দেয় কমিশন। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবারেই রাজ্যজুড়ে মোট ২ হাজার ৪৭৩ জনকে গ্রেফতার করা হয়।

Latest News

আউসগ্রামে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলা

পূর্ব বর্ধমান: আউশগ্রাম বিধানসভার (Ausgram, Bardhaman) গেঁড়াই গ্রামের ৯, ১০, ১১ নাম্বার বুথে সাধারণ ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের...

More Articles Like This