29.7 C
Kolkata

দ্বিতীয় দফায় সকাল থেকেই অ্যাকশন মোডে অজয়পাল শর্মা

Must Read

ওয়েব ডেস্ক : দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই অ্যাকশন মোডে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা (Ajay Pal Sharma)। তিনি আবার ‘সিংঘম’ নামে পরিচিত। শেষ দফার নির্বাচনের সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন। এদিন ডায়মন্ড হারবার, মগরাহাট (পশ্চিম) বিধানসভা এলাকায় ঘুরে তিনি ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

মূলত দ্বিতীয় দফার ভোটের আগে নতুন করে ১১ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করেছে কমিশন (Election Commission)। দক্ষিণ ২৪ পরগণায় ৩ পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। অর মধ্যে অন্যতম হলেন আইপিএস অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। উত্তরপ্রদেশের এই আধিকারিককে আবার ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বলা হয়ে থাকে। এবার তাঁকেই ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও খবর : অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বিজেপিতে ভোট দিতে চাপ! চাঞ্চল্য মধ্য হাওড়ায়

এদিকে যোগীরাজ্যের ওই অফিসারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে তৃণমূল (TMC)। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে অজয়পাল শর্মাকে।

এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব মনে করিয়ে দিয়েছে ঘাসফুল শিবির। আইপিএস অফিসারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে বলে খবর। মামলাকারী আদিত্য দাস মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

জল জীবন মিশন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: জল জীবন মিশন (Jal Jeevan Mission) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" কল থেকে...

More Articles Like This