11.6 C
New York

পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তিকে বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান মোদির

Must Read

ওয়েবডেস্ক- রাজ্য চলছে বিধানসভা নির্বাচন (2026 Assembly Election) । দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে দক্ষিণবঙ্গের সাত জেলায়। ১৪২ টি আসনে ভোট গ্রহণ। ভোট হবে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)  মোতায়েন করা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫০৭ কোম্পানি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি মোতায়েন রয়েছে। দ্বিতীয় দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। প্রথম দফার মতো এবার দ্বিতীয় দফাতেও বাংলার ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ।

বুধবার সকালে এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করে লেখেন, আজ পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আজ যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন।

প্রসঙ্গত, চলতি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক জনসভা ও রোড শো করেছেন প্রধানমন্ত্রী। অমিত শাহ, নিতিন নবীন-সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্বও রাজ্যে এসে সভা করেন।

আরও পড়ুন-  ‘প্রথম দফায় কুপোকাত, দ্বিতীয় দফায় দফারফা,’ ভোট দিয়েই বিজেপিকে নিশানা অভিষেকের

এর আগে ২০২১ এর বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের এই ১৪২ আসনে মধ্যে ১৮টি সিট জিতেছিল বিজেপি। এবারে আসনে সংখ্যা বাড়ানোই লক্ষ্য বিজেপির।

Latest News

অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বিজেপিতে ভোট দিতে চাপ! চাঞ্চল্য মধ্য হাওড়ায়

ওয়েব ডেস্ক : শেষ দফার ভোটে বড় অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বিজেপিতে ভোট দেওয়ার জন্য...

More Articles Like This