31.8 C
Kolkata

ভোটের দিনে কালবৈশাখীর হানা! কলকাতায় ৬০ কিমি বেগে ঝড়, দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Must Read

কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিনেই আবহাওয়ার বড়সড় সতর্কতা (Kolkata Weather)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর (Kalbaisakhi) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Rain Forecast), বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার দিনভর (Weather Update)।

হাওয়া অফিস জানাচ্ছে, হিমালয়ের পাদদেশে একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই তৈরি হয়েছে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি।

আরও পড়ুন: বুথে বুথে ঘুরব,’ দ্বিতীয় দফার সকালে বেরিয়েই বললেন মমতা

বুধবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টায়। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর ও হুগলির কিছু এলাকায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়ের দাপট থাকবে, তবে সেখানে হাওয়ার গতি তুলনামূলক কম, ঘণ্টায় ৪০-৫০ কিমি।

মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ফের ৫০-৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে কিছুটা কমলেও, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে সতর্কতা আরও বেশি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির জেরে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই তাপমাত্রা কিছুটা কমবে। ইতিমধ্যেই কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে দিনের বেলায়, ফলে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও দুর্যোগের আশঙ্কা বাড়ছে ভোটের দিনেই।

Latest News

যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধারকাজ, ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে পুরোটা

কলকাতা: তারাতলায় (Taratala) নির্মীয়মাণ গুদামের গুদামের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা (Tragic Incident) ঘটে। ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই ছাদের একটি...

More Articles Like This