36.5 C
Kolkata

দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের এডিএমকে সরাল কমিশন

Must Read

কলকাতা: রাত পোহালে বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Assembly Election Phase 2)। তার আগে ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল করল নির্বাচন কমিশন (Election Commission)। দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের এডিএমকে সরিয়ে দেওয়া হল। তাঁরা ভোটের কোনও কাজ করতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছে কমিশন।

দক্ষিণ ২৪ পরগানার এডিএম হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন ভাস্কর পাল। বীরভূমের এডিএম ছিলেন সৌভিক ভট্টাচার্য। দ্বিতীয় দফার ভোট (WB Assembly Election 2026) শুরুর কয়েকঘণ্টা আগে এই দুই আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। তাঁদের দেওয়া হচ্ছে না অন্য কোনও দায়িত্ব। ভোটের কাজে তাঁরা যুক্ত থাকতে পারবেন না। ফলতার জয়েন্ট বিডিও (Falta Joint BDO) সৌরভ হাজরাকে সরিয়ে দেওয়া হল। তাঁকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার (Ajay Pal Sharma) সঙ্গে অসহযোগিতা অভিযোগে এই সিদ্ধান্ত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও কমিশনের দাবি এই বদলির সঙ্গে অজয় পাল শর্মার কোনও সংযোগ নেই। রাতে সাংবাদিক বৈঠক করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “কেউ কোনও ক্ষতি করতে পারবে না। গোটা প্রশাসন তৎপর। নিজের ভোট নিজে গিয়ে দিন।” জানিয়েছেন, ভোটের সময় কোনও অভিযোগ হলেই দ্রুত অ্যাকশন নেওয়া হবে। তিনি নিজে বুথ পরিদর্শনে যাবেন।

আরও পড়ুন: দ্বিতীয় দফার আগে সিল ভারত-বাংলাদেশ সীমান্ত

Latest News

মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী আলিফা আহমেদ, পদ ছাড়লেন মালা রায়, তৃণমূলে ফের অস্বস্তি?

কলকাতা: রাজ্য তৃণমূল কংগ্রেসের (TMC) মহিলা সংগঠনের নেতৃত্বে বড় পরিবর্তন আনল শাসকদল। শুক্রবার রাতে দলীয় সূত্রে ঘোষণা করা হয়েছে,...

More Articles Like This