‘এত বছর ধরে কী করেছে তৃণমূল, সেই রিপোর্ট কার্ডও দেয়নি’, অভিযোগ মোদি’র

Must Read

ওয়েব ডেস্ক : দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল। সেই কারণে সোমবার হচ্ছে প্রচারের শেষ দিন। এদিন ৬টার পর থেকে বন্ধ হয়ে যাবে সমস্ত রাজনৈতিক প্রচার। তার আগে শেষ বেলায় জোরদার প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন ব্যারাকপুরের ভাটপাড়ায় (Bhatpara) সভা করেন তিনি। সেখান থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন মোদি।

তিনি অভিযোগ করেছেন, ‘গত ১৫ বছর ধরে শুধু দুর্নীতি করেছে তৃণমূল (TMC)। সেনা, সংবিধান, আদালত সবাইকে গালি দিয়েছে। তৃণমূল মানুষকে শাসিয়েছে, গুণ্ডাগিরি করেছে। এত বছর ধরে কী করেছে তৃণমূল, সেই রিপোর্ট কার্ডও দেয়নি। যখন কিছু করেনি তাহলে কি আরও বরবাদ হওয়ার জন্য ভোট দেবেন তৃণমূলকে?’

আরও খবর : ‘একটাই ধ্বনি, পাল্টানো দরকার’, প্রচারে শেষ বেলায় পরিবর্তনের ডাক দিলেন মোদি

তিনি আরও বলেছেন, “প্রচারের সময় বাংলার বিকাশ নিয়ে বিজেপির (BJP) পরিকল্পনা তুলে ধরেছি। তৃণমূলের নেতারা একবারও মা-মাটি-মানুষের নাম নেয়নি এই ভোটে। যে মন্ত্র নিয়ে তারা বাংলায় সরকার গড়েছিল, তা ওরা ভুলে গিয়েছে। ১৫ বছর ওদের সুযোগ দিয়েছেন, মায়ের জন্য, নারী সুরক্ষার জন্য কিছু করেনি। মাটি, কৃষক, যুবক, মানুষের জন্য কিছু করেনি। কিছু বলার নেই বলে একটাই ফর্মুলা নিয়েছে, গালি দাও, হুমকি দাও, মিথ্যা বলো। মোদীকে, সেনাকে গালি দিয়েছে। বাংলার লোকজনকে হুমকি দিয়েছে।”।

মোদি আরও আক্রমণ করে বলেছেন, ‘‘বাংলার মানুষের ভবিষ্যতের জন্য তৃণমূলের কাছে কোনও রূপরেখা নেই। কী করা হবে, কোথায় নিয়ে যাবে, তা-ও বলে না তৃণমূল। কারণ ওদের কোনও ইচ্ছা নেই, দূরদর্শিতা নেই।”

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This