36.5 C
Kolkata

ভোটের দায়িত্ব আছে, তবু নাম নেই ভোটার তালিকায়! গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট

Must Read

কলকাতা: ভোটের দায়িত্ব পেয়েও ভোটার তালিকায় নাম নেই, এই অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গুরুত্বপূর্ণ নির্দেশ। কাজী তাজউদ্দীনের আপিল দ্রুত নিষ্পত্তির সুপারিশ করল আদালত। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, আজকের মধ্যেই তাঁর আবেদন নিষ্পত্তি করতে হবে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকে।

এই মামলায় মোট ৭ জন আবেদনকারী ছিলেন, যাঁদের প্রত্যেকেই সরকারি কর্মচারী। এর মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও রয়েছেন। অভিযোগ, নির্বাচনে দায়িত্ব দেওয়া হলেও তাঁদের কারও নামই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

আর পড়ুন: দ্বিতীয় দফা ভোটের আগে বোমাতঙ্ক! ৩০০০ বিস্ফোরক উদ্ধার

শুনানির সময় বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট প্রশ্ন তোলেন, “সবার আবেদন একসঙ্গে কীভাবে শোনা সম্ভব? প্রত্যেকের মামলার ভিত্তি আলাদা, একই কারণে তো সবার নাম বাদ যায়নি।” এরপর আদালত জানিয়ে দেয়, আপাতত শুধুমাত্র কাজী তাজউদ্দীনের আবেদনই বিবেচনা করা হচ্ছে। বাকি আবেদনকারীদের আলাদা করে পৃথক মামলা দায়ের করতে হবে। এই নির্দেশে একদিকে যেমন নির্দিষ্ট মামলার দ্রুত সমাধানের রাস্তা খুলল, অন্যদিকে বাকি আবেদনকারীদের জন্য আইনি লড়াইয়ের আলাদা পথও স্পষ্ট করে দিল হাইকোর্ট।

Latest News

অভিষেকের বিরুদ্ধে উঠল আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ

বিষ্ণুপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে উঠল আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ। আমফান ত্রাণে দুর্নীতির (Cyclone Ampha Relief Fund Scam)...

More Articles Like This