7.4 C
New York

লখনউয়ের বিরুদ্ধে আজ কেমন হতে পারে কেকেআর-এর প্রথম একাদশ?

Must Read

ওয়েব ডেস্ক : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলতি আইপিলের প্রথম ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার পর ছ’দিনের বিশ্রামের পর ফের মাঠে নামতে চলেছে কেকেআর (KKR)। এবার প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে জোড়া বদল করতে পারে নাইট শিবির। নতুন দুই বিদেশিকে খেলানো হতে পারে।

শুরুতে কেকেআরের (KKR) ওপেনার হিসাবে খেলছিলেন ফিন অ্যালেন। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। এর পর দু’টি ম্যাচে খেলানো হয়েছিল টিম সেইফার্টকে। তবে তিনিও কোনও রান করতে পারেননি। ফলে লখনউয়ের বিরুদ্ধে খেলানো হতে পারে রাচিন রবীন্দ্রকে। তিনি এদিন ওপেনিং করতে পারেন। তবে আবার তাঁকে তিন নম্বরে নামানো হতে পারে। এদিকে রাচিন বলও করতে পারেন। ফলে এদিক থেকে অজিঙ্ক রাহানের কাছে বোলিং অপশন বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও খবর : IPL-এর ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি! দেখুন বৈভবের ৫ কীর্তি

এদিন রাহানের সঙ্গে ওপেনিং করতে পারেন সুনীল নারিন। কারণ পরের দিকে ক্যারিবিয়ান ব্যাটারকে নামিয়ে কোনও লাভ হচ্ছে না কেকেআরের (KKR)। ফলে তাঁকে আজ শুরুতেই নামানো হতে পারে। অন্যদিকে ক্যামেরন গ্রিন আজ প্রথম একাদশে অবশ্যই থাকবেন। কারণ, গত কয়েকটি ম্যাচে রান পেয়েছেন তিনি। এদিকে আজ খেলানো হতে পারে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে। তবে তিনি যদি খেলেন, তাহলে বাদ পড়তে পারেন রভম্যান পাওয়াল। এছাড়া দলে অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু, অনুকূল, রমনদীপ সিং, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরাকেও নিয়েই মাঠে নামবে কেকেআর।

দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে

অজিঙ্ক রাহানে (অধিনায়ক), সুনীল নারাইন, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা, মাথিশা পাথিরানা (ইমপ্যাক্ট প্লেয়ার)।

দেখুন অন্য খবর :

Latest News

ভবানীপুরে কথা রাখলেন মমতা! শেষলগ্নের প্রচারে বিপুল জনসংযোগ তৃণমূল নেত্রীর

কলকাতা: ভবানীপুরে কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির প্রচার মাইকের জেরে শনিবার সভা করতে না পারার পর রবিবার...

More Articles Like This