33.9 C
Kolkata

পানিহাটিতে অভয়ার মায়ের হয়ে ভোট প্রচারে নরেন্দ্র মোদি

Must Read

ওয়েব ডেস্ক: তৃণমূল নারীবিরোধী, বাংলার নারীশক্তি নতুন কাহিনি লিখতে চলেছে।পানিহাটির সভা থেকে তৃণমূল মহিলা বিরোধী বলে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আরজিকর কাণ্ডের প্রসঙ্গও উঠে আসে মোদির পানিহাটির সভায়। এদিন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের প্রচারে এসে মোদি বলেন, “বাংলার প্রতিটি মেয়ে চাইছে তৃণমূল কংগ্রেসের সরকার বদলানো দরকার। তৃণমূল মহিলা বিরোধী পার্টি আর বিজেপি মহিলাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এখানে একটা মা তার মেয়েকে হারিয়েছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দ্বারা ওই মেয়েটি ধর্ষিতা হয়েছিল। বিজেপি সেই সন্তান হারা মাকে প্রার্থী করেছে”।

শুক্রবার অমরাবতী মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। মঞ্চে হাজির রত্নাও। সভার শুরুতেই পানিহাটির প্রার্থীর হাত ধরে তাঁকে ভোট (West Bengal Elections 2026) দেওয়ার অনুরোধ করেন মোদি।তিনি বলেন, “তৃণমূলের জঙ্গলরাজ মেয়েকে ছিনিয়ে নিয়েছে। তাঁর মাকে প্রার্থী করেছে বিজেপি।” আরজি কর ইস্যুতে তৃণমূলকে বিঁধে বলেন, “এই মা মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি।” ক্ষমতায় আসলে, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া নারী নির্যাতন মামলার সব ফাইল ফের খোলা হবে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। তৃণমূলকে মহিলা বিরোধী বলে আক্রমণ করে বলেন, “তৃণমূল নারীবিরোধী। এবারের নির্বাচনে বাংলার নারীশক্তি নতুন কাহিনি লিখবে। তৃণমূল মহিলাদের উপর অনেক অত্যাচার করেছে। ৪ মের পর অত্যাচারের সমস্ত ফাইল খুলবে। এটা মোদির গ্যারান্টি।”

আরও পড়ুন: ‘কথা দিচ্ছি, তৃণমূলের মহাজঙ্গলরাজ থেকে মুক্তি দেব’ পানিহাটি থেকে আশ্বাসবাণী মোদির

সন্দেশখালি প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি সন্দেশখালির অত্যাচারিত মেয়েকে প্রার্থী করেছে। আর তৃণমূল কংগ্রেস সেই অত্যাচারীদের গালাগাল দিয়েছে। তৃণমূল বলে রাতে বাইরে বেরোনো যাবে না মহিলাদের। তৃণমূল চায় না মেয়েরা খোলা আকাশের স্বপ্ন দেখুক। আমি এসেছি বাংলার মেয়েদের ভরসা দিতে। বিজেপি মেয়েদের স্বপ্নকে শেষ হতে দেবে না দেয় না”।মোদি বলেন, ‘‘কয়েকটি জেলায় তৃণমূল খাতাও খুলতে পারবে না। প্রথম দফা থেকে এটা নিশ্চিত। দ্বিতীয় দফায় এই রেকর্ডও ভেঙে দিতে হবে। তৃণমূলের হারে সিলমোহর লাগাতে হবে।’’

Latest News

পাহাড় সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু

কার্শিয়াং: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দার্জিলিং পাহাড়ে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কার্শিয়াংয়ে (Kurseong) জোড়া কর্মসূচিতে...

More Articles Like This