মোদিকে খুনের হুমকি! জারি হাই অ্যালার্ট

Must Read

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এমনই একটি হুমকি ইমেল (Email) পেল পাঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলি। তবে শুধু প্রধানমন্ত্রী নন, বিদেশমন্ত্রী এস জয়শংকর, পাঞ্জাব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীদেরকেও প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া একাধিক জায়গাতে হামলা চালানো হবে বলে জানানো হয়েছে।

ইমেলে আরও জানানো হয়েছে, শুক্রবার রেললাইনে বিস্ফোরণ করা হবে। আর সেই হামলায় প্রাণ হারাবেন হাজার হাজার মানুষ। এছাড়া লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা এবং ফিরোজপুরেও হামলা চালানো হবে বলে জানানো হয়েছে। এর পরেই হাই অ্যালার্ট জারি করা হবে বলে জানানো হয়েছে।

আরও খবর : সুপ্রিম কোর্টে ‘আই-প্যাক’ মামলায় তুমুল বাকবিতণ্ডা! তর্কে উত্তপ্ত আদালতকক্ষ

বলে রাখা দরকার সীমান্তবর্তী রাজ্য হওয়ার কারণে পাঞ্জাবে (Punjab) বরাবর সক্রিয় রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। পাঞ্জাব সীমান্ত থেকে একাধিকবার পাকিস্তানি ড্রোন ভারতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু গুলি করে তা নামিয়ে আনা হয়েছিল। ফলে ইমেলে এমন হুমকি বার্তা আসায় সতর্কতা জারি হয়েছে পাঞ্জাব ও হরিয়ানায় (Haryana)। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জোর তল্লাশি। রেললাইনেও চালানো হচ্ছে নজরদারি। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদেরকেও সতর্ক করা হয়েছে।

তবে এই প্রথম নয়, প্রধানমন্ত্রীকে খুনের হুমকি আগেও এসেছে। গত নভেম্বরে খুনের হুমকি পেয়েছিল মুম্বই পুলিশ। তবে কে এই হুমকি দিয়েছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি। ২০২০ সালেও প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এবার ২০২৬ সালে ফের একবার খুনের হুমকি পেলেন নরেন্দ্র মোদি।

দেখুন অন্য খবর :

Latest News

হাইকোর্টে রক্ষাকবচ পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে মৌখিক রক্ষাকবচ পেলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan...

More Articles Like This