8.1 C
New York

কলকাতায় অমিত শাহ, বালুরঘাটে সুকান্ত, War Room থেকে নজরে ভোট

Must Read

দক্ষিণ দিনাজপুর (বালুরঘাট): কলকাতায় (Kolkata)  অমিত শাহ (Amit Shah)  রাজ্য বিজেপি পার্টি (Bjp Party office)  অফিসে বসে ভোট পরিচালনা করছেন ওয়ার রুম (War Room)  থেকে। বালুরঘাটে তার নিজের সাংসদ কার্যালয়ে বসে একই কায়দায় রীতিমতো War রুম খুলে পুরো জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর নিচ্ছেন এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছেন।

সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)  ওয়ার রুম থেকে ব্যস্ততা এখন তুঙ্গে। রীতিমতো সেটআপ তৈরি করে জেলার প্রতিটা বুথের সাথে যোগাযোগ করছে কর্মীরা। প্রতি মুহূর্তে আপডেট নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সুকান্ত মজুমদার। রাজ্যের বিভিন্ন বিজেপি প্রার্থীকে ফোন করছেন সুকান্ত মজুমদার এবং তাদের ওখানে কোন সমস্যা হচ্ছে কিনা তা খোঁজ নিচ্ছেন তিনি।

উল্লেখ্য, রাজ্যে কয়েকদিন ধরে জোরকদমে প্রচার চালিয়ে আজ প্রথম দফার ভোট। এসআইআর থেকে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগের মধ্যে দিয়ে আজ প্রথম দফা। এই ভোট যুদ্ধ ঘিরে চরম উত্তেজনা।

আরও পড়ুন-  ভোট চলাকালীন গ্রেফতার শুভেন্দুর পোলিং এজেন্ট! ওসি’র অপসারণের দাবিতে সরব বিজেপি প্রার্থী

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলেছে ভোট গ্রহণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ভোট আজ ভোট। তীব্র গরম উপেক্ষা করে মানুষের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ চোখে পড়ার মতো। এই দিকে বাংলার এই ভোটকে পাখির চোখ করে ওয়ার রুম থেকে নজরদারি চালাচ্ছেন অমিত শাহ। অপরদিকে ঘরের এমাথা থেকে ওমাথা পায়চারি করে একটু টেনশনের মধ্যে সুকান্ত মজুমদার।

Latest News

কলকাতায় বাতিল হয়ে গেল রাহুল গান্ধীর সভা

কলকাতা: কলকাতায় বাতিল হয়ে গেল রাহুল গান্ধীর সভা (Rahul Gandhi)। বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন। এদিন পশ্চিমবঙ্গে...

More Articles Like This