7.9 C
New York

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ডিসিআরসি কেন্দ্রে বিএলওদের বিক্ষোভ

Must Read

ওয়েবডেস্ক- ভোটের (2026 Assembly Election ) আগের দিনই বিশৃঙ্খলার অভিযোগ উঠে এল দুর্গাপুরের (Durgapur) ডিসিআরসি কেন্দ্রে (DCRC center) । নোটিস পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন বহু বুথ লেভেল অফিসার (বিএলও), কিন্তু পৌঁছে তাঁরা জানতে পারেন তাঁদের জন্য নির্দিষ্ট কোনও কাজ নেই। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত বিএলওরা।

অভিযোগ,  অযথা ডেকে এনে গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়েছে তাঁদের। জল,  বসার ব্যবস্থা এমনকি গাড়ি প্রবেশ নিয়েও সমস্যা তৈরি হয় বলে দাবি করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে,  এবং মহকুমা শাসকের সামনেই বিএলওরা বিক্ষোভ দেখান ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন।

জয়ন্তী টুডু নামে এক বিএলও বলেন, “আমাদের ডাকা হয়েছে,  কিন্তু এসে দেখি কোনও কাজই নেই। এই গরমে আমাদের হয়রানি করা হচ্ছে। পানীয় জল নেই, গাড়ি ঢুকতে দিচ্ছে না—সব মিলিয়ে আমরা চরম অসুবিধার মধ্যে পড়েছি।”

আরও পড়ুন- পানিহাটির বিজেপি প্রার্থীকে সমন, গ্রহণ করলেন না অভয়ার মা, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, ভুলবশত তাঁদের ডাকা হয়েছিল। সকল বিএলওকে বাড়ি ফিরে যেতে বলা হয় এবং বৃহস্পতিবার সকালে সরাসরি নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় ভোটের আগে প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

Latest News

Fourth Pillar | শুভেন্দু, অমিত শাহ, জ্ঞানেশ কুমার মিলেও বাংলা দখল করা দূরস্থান, বাগেও আনতে পারছে না

নির্বাচনে চুরি-জোচ্চুরি, গায়ের জোরে জেতার চেষ্টা, খোলামকুচির মত টাকা ছড়ানো বা প্রশাসনকে ব্যবহার করা নতুন কিছুই নয়। সেই ১৯৫২...

More Articles Like This