16.5 C
New York

ছবিগুলো কে তুলে দেয়’? মিমিকে প্রশ্ন অঙ্কুশের

Must Read

কলকাতা: সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর সেখান থেকে নিজের সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন নায়িকা। এবারেও সুযোগ পেতেই সোলো ট্রিপে চলে গিয়েছেন মিমি। নায়িকার কাছের বন্ধু অঙ্কুশ হাজরা (Ankush Hazra) করে বসলেন প্রশ্ন। আর মিমির প্রেমের জল্পনায় বাড়তি ঘি যোগ করলেন অভিনেতা। নেটিজেনদের প্রশ্ন সোশ্যাল মিডিয়া তাঁর করা পোস্ট ঘিরে নতুন করে উঠছে প্রশ্ন—তাঁর জীবনে কি সত্যিই কেউ নেই? অর্থাৎ, গোপনে প্রেম করছেন তিনি?

সমুদ্রতটে কাটানো সুন্দরমুহূর্তের একাধিক ছবি সম্প্রতি শেয়ার করেছেন মিমি। ছবিগুলিতে কোথাও সেলফি, কোথাও আবার নিখুঁত ফ্রেমে ধরা পড়েছে তাঁর একান্ত মুহূর্ত। ছবিগুলোর মধ্যে সেলভি থাকলেও বেশিরভাগ ছবি অন্য কেউ তুলে দিয়েছে বলেন মনে হচ্ছে। ফুরফুরে মেজাজে রয়েছেন মিমি। সুইম পোশাকেও দেখা গিয়েছে তাঁকে। এই ছবি পোস্ট হতেই নায়িকার খুব কাছের বন্ধু অঙ্কুশ কমেন্টেই সেই ব্যাঁকা প্রশ্নটা করে বসলেন। অভিনেতা অন্য পাঁচজনের মতোই মিমির কাছে জানতে চান, তোর প্রতিটা সোলো ট্রিপে ছবিগুলো কে তুলে দেয়, এটা একটা বড় রহস্য।

আরও পড়ুন: ১৯ বছর পরেও ম্যাজিক অটুট! অস্কারের পাতায় ‘ওম শান্তি ওম

 

View this post on Instagram

 

Latest News

১৯ বছর পরেও ম্যাজিক অটুট! অস্কারের পাতায় ‘ওম শান্তি ওম’

কলকাতা: 'ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়..., ১৯ বছর পরেও ম্যাজিক অটুট! অস্কারের পাতায় ‘ওম...

More Articles Like This