‘মোদির ভাষণ মানে মিথ্যার ফুলঝুড়ি, শোনার জন্য কেউ বসে নেই’, ভাঙড় থেকে কটাক্ষ মমতার

Must Read

ওয়েবডেস্ক- আর মাত্র পাঁচটাদিন। তার পরেই ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) । আর প্রধানমন্ত্রীর ভাষণকে আজ ভাঙড়ের সভা থেকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

এদিন তিনি বলেন, ওঁর ভাষণ মানে মিথ্যার ফুলঝুড়ি। মোদির ভাষণ মানে মিথ্যা, জুমলা। মহিলার বিলা নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, কালকে মোদিকে পরাস্ত করা হয়েছে। আগামী দিন জিতে মোদিকে আবার পরাস্ত করা হবে। মহিলা বিল নয়। ওর সঙ্গে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। আজকে শুনছি উনি দেশের উদ্দেশে ভাষণ দেবেন, ওঁর ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি। মোদির ভাষণ শোনার জন্য কেউ বসে নেই। মহিলা বিলের নামে দেশভাগের চেষ্টা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, টাকা দিয়ে এজেন্সি ভাড়া করেছে বিজেপি। বিজেপির টাকায় এজেন্সি চলে। ভাঙড়ে বিজেপির দালাল আছে। বিজেপির দালালদের বিশ্বাস করবেন না। বিজেপির আমাকে হারাবার ক্ষমতা নেই। বিজেপিকে আমি দেখে ছাড়ব। এদের মুখোশ খুলে গর্তে ঢুকিয়ে দিতে পারতাম। যতই করো, চক্রান্ত, আবার হবে ব্যর্থ। যতই কর হামলা, ভোটে হবে বদলা। বিজেপির সরকার আমাদের উপর অত্যাচার করছে। মহিলা বিলের নামে দেশভাগের চেষ্টা। মোদির ভাষণ মানে মিথ্যা, জুমলা।

আরও পড়ুন-  রাত সাড়ে আটটায় ফের জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, আপনাদের এখানে জমির মিউটেশন বন্ধ করেছিলাম। কারণ গরীব মানুষের জমি দখল করে নেওয়া হচ্ছিল। হাসপাতাল যাঁকে তৈরি করতে দেওয়া হয়েছিল, তিনি করেননি।কিন্তু ইসলামিয়া হসপিটাল ভাঙড়ের এই হসপিটাল তৈরি করবে। ইতিমধ্যে আমাদের কাছেও প্রস্তাব দেওয়া হয়েছে। সেটাও হয়ে যাবে। এদিন ভাঙড় থেকে তাঁর হুঙ্কার, সংখ্যালঘুরা জেনে রাখবেন সবচেয়ে বেশি কাজ আমাদের আমাদের আমলে হয়েছে। চারকোটি ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে।

 

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This