লোকসভায় মহিলা সংরক্ষণ-সহ বিল পাশ করাতে পারল না কেন্দ্র

Must Read

নয়াদিল্লি: কেন্দ্রের সব প্রচেষ্টা ব্যর্থ! লোকসভায় (Lok Sabha) পাশ হল না মহিলা সংরক্ষণ (Women Reservation Amendments Bill ) ও লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল। বিলের পক্ষে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়। দু’দিন ধরে আলোচনার পর শুক্রবার বিকেলে বিল নিয়ে ভোটাভুটি হয়।প্রথমে ইলেকট্রনিক ভোটিংয়ে বিলের পক্ষে পড়ে ২৭৮ টি ভোট। বিপক্ষে ২১১টি। মোট ৪৮৯ জন সাংসদ ভোটাভুটিতে অংশ নেন। এর বাইরে স্লিপ ভোট পড়ে ৩৯। এর মধ্যে ২০ টি পক্ষে ও বিপক্ষে ১৯ টি ভোট পড়ে।সেটা জরুরি ছিল। কিন্তু পক্ষে ভোটে পড়ে ২৯২ ভোট। যা প্রয়োজনীয় সংখ্যার থেকে অনেকটাই দূরে।

তিন দিনের বিশেষ অধিবেশনে তিনটি বিল পাশ করাতে সক্রিয় ছিল যার প্রথমটি ছিল, লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ। এই বিলের নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। দ্বিতীয়টি ছিল, লোকসভার আসন পুনর্বিন্যাস বিল। এবং তৃতীয়টি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। তবে বিরোধীদের অভিযোগ ছিল, মহিলা সংরক্ষণের মোড়কে ভারতের ভোট মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার। বিলটির বিরোধিতায় একজোট হয় বিরোধী শিবির। বিল যে পাশ হবে না সে আভাস আগেই পেয়েছিল সরকার পক্ষ। এদিন ভোটাভুটির আগে সরকার পক্ষের শেষ বক্তা অমিত শাহ বিরোধীদের ‘মহিলা বিরোধী’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন।সেই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির যুক্তি দিয়ে সংসদ সংখ্যা বা়ড়ানোর জোরদার সওয়ালও করেন। শাহ বলেন, ‘‘এমন লোকসভা আসন আছে, যেখানে ভোটারের সংখ্যা ৪৮ লক্ষ। কী ভাবে সেখানকার সাংসদের ভোটদাতাদের প্রত্যাশা পূরণ করবেন?’’বিরোধীদের উদ্দেশে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘‘আমাদের উপর ভরসা রাখুন। বিল পাশ করতে দিন।’’

আরও পড়ুন: ‘ম্যাজিশিয়ান ধরা পড়ে গিয়েছে’ সংসদে দাঁড়িয়ে মোদিকে আক্রমণ রাহুলের!

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This