38.6 C
Kolkata

মুখ টিপে হাসছিলেন অমিত শাহ, কটাক্ষ ছুঁড়ে কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী? দেখুন বড় খবর

Must Read

নয়াদিল্লি: সংসদে (Parliament) মহিলা সংরক্ষণ বিলকে ঘিরে তুমুল বিতর্কের বিলের খুঁটিনাটি নিয়ে আলোচনা চলাকালীন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করলেন কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা অভিযোগ তোলেন, মহিলা সংরক্ষণ বিলের আড়ালে লুকিয়ে রয়েছে বিজেপির ‘গোপন রাজনৈতিক উদ্দেশ্য’।

এদিকে প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তৃতা দেওয়ার সময় ট্রেজারি বেঞ্চে বসে হাসতে দেখা যায় অমিত শাহকে। সেই মুহূর্তে সুযোগ হাতছাড়া না করে প্রিয়াঙ্কা বলেন, “গৃহমন্ত্রীজি হাসছেন। উনি তো পুরো ছক কষেই রেখেছেন। আজ চাণক্য বেঁচে থাকলে আপনার এই রাজনৈতিক কূটবুদ্ধি দেখে তিনিও নির্ঘাত চমকে যেতেন!” কংগ্রেস নেত্রীর এই মন্তব্যে সংসদে হাসির রোল ওঠে, আর শাহও সেই কটাক্ষকে হাসিমুখেই গ্রহণ করেন।

আরও পড়ুন: উদ্বোধন অনুষ্ঠানে ফিতে কাটতে অস্বীকার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর, ভিডিও ভাইরাল

তবে রসিকতার আবহ কাটিয়ে দ্রুতই আক্রমণাত্মক সুরে ফেরেন কংগ্রেস নেত্রী। তিনি প্রশ্ন তোলেন, লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব কেন আনা হচ্ছে, এবং কেন বর্তমান আসনগুলিতেই অবিলম্বে মহিলা সংরক্ষণ কার্যকর করা হচ্ছে না। তাঁর মতে, অযথা ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের জন্য অপেক্ষা করানো হচ্ছে রাজনৈতিক স্বার্থে।

প্রিয়াঙ্কার দাবি, প্রধানমন্ত্রী সত্যিই আন্তরিক হলে এই বিল বিনা শর্তেই কার্যকর করা যেত এবং গোটা সংসদ তা সমর্থন করত। কিন্তু বিলের ‘ফাইন প্রিন্ট’ খতিয়ে দেখলে স্পষ্ট, এর মাধ্যমে রাজ্যগুলির অধিকার খর্ব করার পাশাপাশি গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা চলছে।

এছাড়াও, ওবিসি সম্প্রদায়ের অধিকার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর আশঙ্কা, আসন পুনর্বিন্যাসের ফলে ছোট রাজ্যগুলির প্রভাব সংসদে কমে যাবে, যা দেশের সামগ্রিক সংহতির জন্য ক্ষতিকর হতে পারে। প্রিয়াঙ্কার কথায়, “পরবর্তী নির্বাচনের জন্য শক্তিশালী কাঠামো তৈরির নামে আদতে দেশের ঐক্যকেই আঘাত করা হচ্ছে।”

দেখুন আরও খবর:

Latest News

‘আমি শ্বাস নিতে পারছি না’, মৃত্যুর আগে আর্তি, তবু হাতকড়া পরাল পুলিশ!

ওয়েব ডেস্ক : মৃত্যুর আগে বারবার বলেছিলেন, “আমি শ্বাস নিতে পারছি না... আমাকে ছুরি মারা হয়েছে।” কিন্তু সেই আর্তি...

More Articles Like This