লাহোরে গুলিবর্ষণ! লস্কর প্রতিষ্ঠাতা হামজার উপর হামলা

Must Read

ওয়েব ডেস্ক: লস্কর-এ-তইবার (Laskar-E-Taiba) প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন! ভারতের জঙ্গি হামলার (Terrorist Attack) অন্যতম মূলচক্রী আমির হামজার (Amir Hamza) উপর হামলা করল একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। লাহোরের প্রকাশ্য রাস্তায় সংবাদমাধ্যমের অফিসের সামনে হামজার উপর এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার হামলা হল মোস্ট ওয়ান্টেড জঙ্গির উপরে। এর আগে ২০২৫ সালের মে মাসে নিজের বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা হামলা চালিয়েছিল হামজার উপর। দ্রুত উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় থেকেই নিরাপত্তায় জোর দেওয়া হয়েছিল কুখ্যাত এই জঙ্গিনেতার। যদিও এই বিষয়ে নীরব ছিল পাকিস্তান প্রশাসন। এরপরেও লস্কর প্রতিষ্ঠাতার উপর প্রাণঘাতী হামলা হয়। এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কে বা কারা হামলা চালিয়েছিল।

আরও পড়ুন: হিজাব হ্যাঁ, তিলক না? পোশাক বিতর্কে তোলপাড় লেন্সকার্ট, জবাব দিল সংস্থা

উল্লেখ্য, হাফিজ সইদের সঙ্গে মিলে লস্কর-এ-তইবা প্রতিষ্ঠা করে আমির হামজা। গোটা বিশ্বে একাধিক নাশকতার ঘটনায় নাম জরিয়েছে তাঁর। আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে লস্কর জঙ্গি আমির হামজা। ভারতে জঙ্গি হামলাতেও জরিয়েছে তার। হামজা ‘আফগান মুজাহিদিন’ নামেও পরিচিত। জঙ্গি গোষ্ঠীর তাত্ত্বিক নেতা বলা হয় তাকে। তার পরিচিত মূলত, জ্বালাময়ী ভাষণ এবং আলোড়ন সৃষ্টিকারী লেখালেখির জন্য। লস্করের মুখপাত্রের নিয়মিত লেখক হামজা। একাধিক বইও লিখেছেন তিনি।

Latest News

প্যারাটিচার-সহ একাধিক কর্মীর বেতন বাড়ল, ১ নভেম্বর থেকে কার্যকর

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে প্যারাটিচার (Para Teacher Salary), শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট কর্মী-সহ বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত...

More Articles Like This