28.6 C
Kolkata

পরনে ধুতি পাঞ্জাবি, সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি

Must Read

ওয়েবডেস্ক-  নতুন বছরের (Bengali New Year)  শুরুটা মায়ের আশীর্বাদ নিয়েই শুরু করতে চান সকলে। তার ব্যতিক্রম হলেন রাজ্যপাল আর এন রবি (Governor R.N. Ravi) । আজ নববর্ষের শুভ দিনে কালীঘাট মন্দিরে (Kalighat Temple সস্ত্রীক পুজো দিলেন রাজ্যপাল। পরনে ছিল ধুতি পাঞ্জাবি। বাঙালিয়ানা সাজে আলাদা নজর কাড়লেন রাজ্যপাল। এই বছর, ১৫ এপ্রিল বুধবার নববর্ষ। সেদিনই শুরু হবে ১৪৩৩ বঙ্গাব্দ। বছরের শুরুতেই কালীঘাট মন্দিরে ভিড় সাধারণ মানুষের। সকলেও মাকে পুজো দিয়ে বছর টা শুরু করতেন চান। সেইভাবেই স্ত্রীকে নিয়ে কালীঘাটে আসেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।

উল্লেখ্য, ভোটের ঠিক আগেই আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। এর পরেই আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়। ২০১৯ সালে ২০২০ সাল পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন আর এন রবি।

আরও পড়ুন- জরুরি বৈঠকে অমিত শাহ, সঙ্গে রয়েছেন সুনীল বনশল ও শমীক ভট্টাচার্য

নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২১ সাল থেকে তিনি তামিলনাড়ুর ১৫ তম ও বর্তমান বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। বিল আটকে রাখা নিয়ে স্টালিন সরকারের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়।

 

Latest News

প্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স

ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স (Garfield Sobers)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯...

More Articles Like This