28.3 C
New York

বিহারেও এবার বিজেপির মুখ্যমন্ত্রী! কবে শপথ নেবেন সম্রাট চৌধুরী? দেখুন বিগ আপডেট

Must Read

ওয়েব ডেস্ক: বিহারে (Bihar) শেষ হল নীতীশ (Nitish Kumar) জমানা। জেডিইউ প্রধান ইস্তফা দিতেই সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে সম্রাট চৌধুরীর (Samrat Choudhary) নাম। সব কিছু ঠিক থাকলে আগামীকাল পাটনায় অনুষ্ঠিত হবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi)। মঙ্গলবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। তিনি জানান, সর্বসম্মতিক্রমে বিধানসভার নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সম্রাট চৌধুরী, ফলে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া এখন সময়ের অপেক্ষা।

এর মাধ্যমে বিহারে প্রথমবারের মতো বিজেপির (BJP) কোনও নেতা মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন। এর আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং হরিয়ানার মতো হিন্দি বলয়ের রাজ্যগুলিতে বিজেপির মুখ্যমন্ত্রী থাকলেও, সেই তালিকায় ছিল না বিহারের নাম। তবে নীতীশ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেই এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বিহারের নাম।

আরও পড়ুন: নয়ডা অশান্তির পর বড় সিদ্ধান্ত, শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াল যোগী সরকার

উল্লেখ্য, চলতি বছরের ১০ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। তার আগে ২০২৫ সালের নভেম্বরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। বিগত কয়েক বছরে তাঁর রাজনৈতিক অবস্থানের ঘন ঘন পরিবর্তন বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বিরোধী ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেন। আবার ২০২২ সালে বিজেপি জোট ছেড়ে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে সরকার গড়েছিলেন।

এই রাজনৈতিক পালাবদলের জেরে গত চার বছরে মোট চারবার শপথ নেওয়ার নজির গড়েছেন নীতীশ—তিনবার মুখ্যমন্ত্রী হিসেবে এবং একবার রাজ্যসভার সাংসদ হিসেবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট ১০ বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ এবং ৬ বার ইস্তফা দেওয়ার বিরল রেকর্ডও রয়েছে।

দেখুন আরও খবর: 

Latest News

নববর্ষের আগে কালীঘাট মন্দিরে মমতা! মায়ের আরতি করে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? দেখুন

কলকাতা: বাংলা নববর্ষের (Bengali New Year) আগে কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের...

More Articles Like This