ওয়েব ডেস্ক : ২০২১ সালে সোনারপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন অরুন্ধতী মৈত্র (Arundhuti Maitra)। অবশ্য তাঁকে সবাই লাভলি মৈত্র (Lovely Maitra) নামেই চেনেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল (TMC)। ভোটের ময়দানে লড়ার জন্য জমা করেছেন নিজের মনোনয়নপত্র। তার পরে দাকিল করেছেন হলফনামাও। দেখে নেওয়া যাক, হলফনামায় তৃণমূল প্রার্থীর সম্পত্তির বিষয়ে কী তথ্য রয়েছে।
হলফনামা অনুযায়ী, ২০২১ সালে যেখানে লাভলির অস্থাবর সম্পত্তি ছিল ৪৮ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকার। আর তাঁর স্বামীর নামে ছিল ৪১ লক্ষ ২৬ হাজার ৮০০ টাকার সম্পত্তি। সঙ্গে জানিয়েছেন, হাতে ৯০ হাজার টাকা নিয়ে আসন্ন ভোটে নামতে চলেছেন তিনি। স্বামীর কাছে রয়েছে ২০ হাজার টাকা নগদ। হলফনামা অনুযায়ী, লৈভলি মৈত্রের (Lovely Maitra) দু’টি অ্যাকাউন্ট রয়েছে। একটিতে রয়েছে, ৩৯ লক্ষ ৬৫ হাজার ৮৬৮ টাকা। অন্যটিতে রয়েছে ১৯ লক্ষ ১৪ হাজার ৫৯৩ টাকা। এমনকি পিপিএফ রয়েছে তাঁর নামে। তার পরিমাণ আড়াই লক্ষ বলেই জানা যাচ্ছে। তাঁদের জীবন বিমা রয়েছে বলেও জানানো হয়েছে।
আরও খবর : গরমের মাঝেই রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা
হিসেব বলছে বর্তমানে লাভলির (Lovely Maitra) বর্তমানে অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৬৯ লক্ষ ৩৮ হাজার ৫২৫ টাকার। গত পাঁচ বছরে যা অনেকটাই বেড়েছে। তবে দু’জনের কারও নামেই এখনও পর্যন্ত কোনও স্থাবর সম্পত্তি, বাড়ি বা জমি নেই বলে উল্লেখ করা হয়েছে। এদিকে তৃণমূল প্রার্থীর স্বামী সৌম্যের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ১৩২ টাকার। অন্যদিকে ২০২১ সালে লাভলি মৈত্রের কাছে ছিল ৭৫০ গ্রাম সোনা। তাঁর স্বামীর কাছে ছিল ৪০০ গ্রাম সোনা। তবে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে সেই পরিমাণ বেড়েছে। বর্তমানে লাভলির কাছে প্রায় ১০০ ভরি সোনা রয়েছে, যার বাজারমূল্য এক কোটিরও বেশি। তাঁর স্বামীর কাছেও রয়েছে প্রায় ৫০ ভরি সোনা। পাশাপাশি এ বারের হলফনামায় ৫০ লক্ষ টাকার ঋণের কথাও উল্লেখ করেছেন তৃণমূল প্রার্থী।
২০২৩ সালে একটি ব্যক্তিগত গাড়িও কিনেছেন তাঁরা। দাম ২৫ লক্ষ ১৮ হাজার ৬৪ টাকা। হলফনামায় এটিও উল্লেখ করেছেন তিনি। আরও বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ৩৮ লক্ষ ২৮ হাজার ৩৬০ টাকা কর দিয়েছেন তিনি। তাঁর স্বামী দিয়েছেন ২৩ লক্ষ ৮২ হাজার ৮৬০ টাকার আয়কর।
এছাড়া লাভলির বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই বলে হলফনামায় জানানো হয়েছে। অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা তৃণমূল প্রার্থী প্রথমবারেই জয়ী হয়েছিলেন ২০২১ সালে। এবারও সেই কেন্দ্রেই লড়াইয়ের ময়দানে নামলেন তিনি।
দেখুন অন্য খবর :
