11.7 C
New York

এই প্রথম পুরুষ দলের দায়িত্ব নিলেন মহিলা কোচ!

Must Read

ওয়েব ডেস্ক : বুন্দেশলিগায় (Bundesliga) এই প্রথম পুরুষ দলের দায়িত্ব নিলেন মহিলা কোচ (Female Coach)। ইউনিয়ন বার্লিন (Union Berlin) ক্লাবের অন্তর্বর্তীকালীন প্রাধান কোচ দায়িত্ব নিলেন তিনি। এই মহিলা কোচের নাম হল নাম হল মেরি-লুইস এতা (Marie-Louise Eta)। সম্প্রতি কোচ স্টিফেন বাউমগার্টকে বরখাস্ত করেছিল ইউনিয়ন বার্লিন। তার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এফসি হাইডেনহেইমের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে হারতে হয়েছিল ইউনিয়ন বার্লিনকে (Union Berlin)। সেই কারণে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দল। বুন্দেশলিগায় এখনও পাঁচটি ম্যাচ বাকি রয়েছে ইউনিয়ন বার্লিনের। তার মাঝেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ করা হয়েছে মেরি-লুইস এতাকে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হর্স্ট হেল্ডট এ নিয়ে বলেছেন, মেরি-লুইস এতা দায়িত্ব নিয়েছেন তাতে আমরা খুশি।
আরও খবর :
বুন্দেশলিগায় ইউনিয়ন বার্লিন রয়েছে ১১ তম স্থানে। এখনও পর্যন্ত মাত্র দু’টি ম্যাচ দিতেছে তারা। এ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘মারি-লুইস এতা-র (Marie-Louise Eta) নেতৃত্বে পুরুষদের প্রথম দল মরশুমের চূড়ান্ত পর্যায়ের মোকাবিলা করবে। তিনি এর আগে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন এবং ভবিষ্যতে মহিলা প্রথম দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।”
আরও বলা হয়েছে, “ইউনিয়নের অন্যতম শক্তি সবসময় ছিল। এখনও আছে। এই ধরনের পরিস্থিতিতে সকলে মিলে ঐক্যবদ্ধ হতে হবে। অবশ্যই, আমরা আত্মবিশ্বাসী যে আমরা দলের সঙ্গে মিলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অর্জন করা যাবে।”
জানা গিয়েছে, এর আগে ইউনিয়ন বার্লিনের (Union Berlin) অনূর্ধ্ব-১৯ দলে কাজ করেছেন মেরি-লুইস এতা। মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এবার পুরুষ দলের দায়িত্ব দেওয়া হল তাঁর ঘাড়ে।
দেখুন অন্য খবর :

Latest News

ট্রাইবুনাল নিয়ে জোর তৎপরতা বিচারবিভগীয় স্তরে, জোকায় পরিকাঠামো খতিয়ে দেখলেন বিচারপতিরা

ওয়েবডেস্ক- হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাংলায় প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026) । কিন্তু...

More Articles Like This