29 C
Kolkata

বিদায় নিলেন স্বরসম্রাজ্ঞী আশা, শোকস্তব্ধ বলিউড-টলিউড

Must Read

ওয়েব ডেস্ক: রবির সকালে ভারতীয় সঙ্গীতজগতের এক যুগের অবসান। প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle Passes Away)। এদিন মুম্বইয়ে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গায়িকার পুত্র আনন্দ ভোঁসলে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশজুড়ে। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে টলিউড। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে তৈরি হয়েছে অসংখ্য হিট গান। রোম্যান্স, গজল, ক্যাবারে থেকে আধুনিক বিট—সব ধারাতেই সমান সাবলীল তিনি। সঙ্গীত পরিচালক ও. পি. নায়ারের সঙ্গে আশার জুটি উপহার দিয়েছিল ‘আও হুজুর তুমকো’র মতো গানহ আবার আর. ডি. বর্মণের সুরে তাঁর কালজয়ী গান ‘চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো’ আজও রোমান্টিকতার এক অদ্বিতীয় মানদণ্ড হয়ে আছে।বিগত কয়েকমাস ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন গায়িকা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীত শিল্পী।

Latest News

অভিষেককে জুতো-ডিম ক্রুদ্ধ জনতার, কী বললেন সুকান্ত মজুমদার?

ওয়েব ডেস্ক : শনিবার নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোনারপুর (Sonarpur)...

More Articles Like This