28 C
Kolkata

১৬ বছরে পালিয়ে বিয়ে, সুখ ছিল না প্রথম দাম্পত্যে! দেখুন আশার জীবনের এক অজানা অধ্যায়

Must Read

ওয়েব ডেস্ক: রবির সকালে স্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ। প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশজুড়ে। তবে তাঁর মৃত্যুসংবাদের মাঝেই সামনে এসেছে জীবনের এক কম আলোচিত অধ্যায়, যেখানে সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল সংগ্রাম, টানাপড়েন ও ব্যক্তিগত লড়াই।

মাত্র ১৬ বছর বয়সে গণপতরাও ভোঁসলের (Ganpatrao Bhosle) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশা ভোঁসলে। প্রেমের সম্পর্ক থেকেই এই বিয়ে হলেও, পরিবার তা মেনে নেয়নি। বিশেষ করে তাঁর দিদি, কিংবদন্তি গায়িকা লতা মুঙ্গেশকর (Lata Mangeshkar) এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন বলে এক সাক্ষাৎকারে জানান আশা। ফলে পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় এবং দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

আরও পড়ুন: সঙ্গীত জগতে নক্ষত্র পতন! না ফেরার দেশে আশা ভোঁসলে

বিয়ের পর শ্বশুরবাড়ির পরিবেশও ছিল তাঁর পক্ষে প্রতিকূল। একজন গায়িকাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেনি পরিবারের সদস্যরা। স্বামী গণপতরাও ভোঁসলের সঙ্গে সম্পর্কেও ছিল জটিলতা। দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল। পরবর্তীতে তিনি ফিরে আসেন নিজের মা ও ভাইবোনদের কাছে।

প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁর জীবনে নতুন অধ্যায় শুরু হয় সুরকার আরডি বর্মনের (RD Burman) সঙ্গে সম্পর্কের মাধ্যমে। পরবর্তীতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও এই সম্পর্কেও টানাপড়েন ছিল, তবুও একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা অটুট ছিল আজীবন।

১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয় আশা ভোঁসলের। সঙ্গীতময় পরিবেশেই বড় হয়ে ওঠেন তিনি। তাঁর দিদি লতা মঙ্গেশকর ছিলেন ভারতীয় সঙ্গীতের আরেক উজ্জ্বল নক্ষত্র। ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ ছবির ‘সাওয়ান আয়া’ গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন আশা। এর আগে মারাঠি ভাষায় গান গেয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন। দীর্ঘ কেরিয়ারে শচীন দেব বর্মন, আরডি বর্মন, এআর রহমানের মতো কিংবদন্তি সুরকারদের সঙ্গে কাজ করেছেন তিনি। হিন্দি ছাড়াও প্রায় ২০টি ভারতীয় ও বিদেশি ভাষায় গান গেয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দেখুন আরও খবর:

Latest News

‘এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, অন্য হাসপাতালে শিফট করছি’, অভিষেককে নিয়ে অন্য হাসপাতালের উদ্দেশে মমতা

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

More Articles Like This