মতুয়াদের নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক : বঙ্গে ভোটের প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সভা করছেন তিনি। সেখান থেকে মতুয়াদের নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী। পাশপাশি অনুপ্রবেশকারীদের নিয়ে তৃণমূলকে (TMC) কড়া ভাষাক আক্রমণ করলেন তিনি।

এদিন মোদি (Modi) বলেছেন, ‘‘মতুয়া, নমঃশূদ্র, সব শরণার্থী পরিবার তৃণমূলের দয়ায় নেই। দেশের সংবিধান আপনাদের সুরক্ষিত করেছে। সিএএ করেছি, যাতে মতুয়া-সহ শরণার্থীরা সুরক্ষা পান’ এর পরেই তিনি জানান, সিএএ-র মাধ্যমে তাঁদের নাগরিকত্ব দেওয়ার কাজ আরও দ্রুত করা হবে। তিনি আরও বলেছেন, অনুপ্রবেশকারীদের যারা সাহায্য করেছেন তাঁদের হিসেব নেওয়া হবে।

আরও খবর : বাংলাকে টুকরো করার চক্রান্ত, হুঙ্কার মমতার

মূলত, প্রধানমন্ত্রীর মুখে মতুয়াদের (Matua) নাগরিকত্বের কথা শোনা গেলেও, সম্প্রতি বঙ্গে হয়ে যাওয়া এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে বহু মতুয়াদের নাম। এ নিয়ে একটি শব্দও বলতে শোনা যায়নি মোদিকে। তবে মতুয়াদের সিএএ-র মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় প্রকল্প নিয়েও তৃণমূলকে (TMC) আক্রমণ করেছেন তিনি। তিনি বলেছেন, ‘পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে শিল্পীদের কেন্দ্রীয় সরকার প্রশিক্ষণ দেয়। অসমে এক লক্ষ মানুষ এই প্রশিক্ষণ পেয়েছেন। বিহারেও পেয়েছেন। প্রত্যেকে ১৫ হাজার টাকার আর্থিক সাহায্যও পেয়েছেন। তৃণমূল এই প্রকল্প এখানে আনতে দেয়নি। অনেক বড় ক্ষতি করে দিয়েছে আপনাদের। আয়ুষ্মান ভারত যোজনাতেও বাধা দিয়েছে।’

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This