27.9 C
Kolkata

বিজ্ঞানীরা তৈরি করলেন পুরুষদের ‘গর্ভনিরোধক’!

Must Read

ওয়েব ডেস্ক : ওষুধ বা ইঞ্জেকশনের মাধ্যমে গর্ভনিরোধক (Contraceptive) ব্যবস্থা মূলত ছিল মহিলাদের জন্য। পুরুষদের ক্ষেত্রে ছিল কন্ডোম বা ভ্যাসিকটমির মতো পদ্ধতি। কিন্তু এবার পুরুষদের জন্য গর্ভনিরোধক ব্যবস্থা আবিষ্কার করে ফেললেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের (Cornell University) বিজ্ঞানীরা (Scientists)।

জানা গিয়েছে, ছয় বছরের বেশি সময় ধরে এ নিয়ে গবেষণা করছিলেন বিজ্ঞানীরা। যেখানে একটি পদ্ধতির উপর জোর দিয়েছিলেন তারা। সেখানে একটি গুরুত্বপূর্ণ ধাপকে যদি নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে সন্তান জন্মানোর উপর নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে। এ নিয়েই জোর গবেষণা শুরু করেছিলেন বিজ্ঞানীরা। যেখানে জেকিউ১ নামের অণুকে কাজে লাগানো হয়েছিল। আসলে এই অনু ক্যান্সারের মতো অসুখের ক্ষেত্রে পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।

আরও খবর : ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত থাকতেও বিয়ে করা জরুরি! বলছে গবেষণা

‘দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ এই গবেষণা নিয়ে জানিয়েছে, সন্তান জন্মের প্রক্রিয়ায় মায়োসিসের ‘প্রফেজ ১’ ধাপটিতে সাময়িকভাবে শুক্রাণুর উৎপাদন রুখে দেওয়া সম্ভব হয়েছে। ইঁদুরের মধ্যে এই প্রক্রিয়া চালানো হয়েছিল। তাতে সাফল্য পাওয়া গিয়েছে। পুরুষদের ক্ষেত্রে এই প্রক্রিয়া ১০০ শতাংশ কার্যকরী বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গবেষণাপত্রটির (Research paper) অন্যতম লেখক পলা কোহেন জানিয়েছেন, শুক্রাশয়ের নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কাজে লাগিয়ে শুক্রাণু উৎপাদন বন্ধ করা যাবে। তবে এটিকে এখনও মানুষের উপর প্রয়োগ করা হয়নি। তা পুরুষদের উপর প্রয়োগ করা হলে তিন মাস অন্তর গর্ভনিরোধকের একটি ইনজেকশন পুরুষদের উপর প্রয়োগ করা যেতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This