ইস্তাফা দিলেন বিচারপতি যশবন্ত বর্মা

0
35

ওয়েব ডেস্ক : ইস্তাফা দিলেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মা (Justice Yashwant Varma)। সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত’র (Surya Kant) কাছে পাঠিয়েছেন বলে খবর। ২০২৫ সালে বিচারপতির দিল্লির বাড়ি থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছিল। তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়াও শুরু হয়েছিল। এর মধ্যেই বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

রাষ্ট্রপতি ও শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রকাছে পাঠানো চিঠিতে যশবন্ত বর্মা (Justice Yashwant Varma) লিখেছেন, তিনি তাঁর পদত্যাগের কারণ বিস্তারিতভাবে জানাতে চান না, তবে গভীর বেদনার সঙ্গে তিনি অবিলম্বে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। লোকসভা সচিবালয়ের সূত্রে জানা গিয়েছে, নিজে থেকে ইস্তফা দেওয়ার ফলে বিচারপতিকে অপসারণের জন্য চলা ইমপিচমেন্ট প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

আরও খবর : “কলকাতাতো দূর অস্ত, কষ্ট করে জম্মু এসে দেখাক!” পাকিস্তানকে ধুয়ে দিলেন ওমর আবদুল্লা

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ মার্চ বিচারপতি বর্মার সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার (Cash recovery case) হয়েছিল। যা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল, এই নগদ হিসাববহির্ভূত ছিল। এর পরেই বিচারপতির বিরুদ্ধে শুরু হয়েছিল তদন্ত। সেই সময় বিচারপতি দাবি করেছিলেন, ঘটনায় সময় তিনি বাংলোয় উপস্থিত ছিলেন না। এর পরেই গত বছরের আগস্টে বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য তিন সদস্যের সংসদীয় প্যানেল গড়ে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তা নিয়ে তিনি দ্বারস্থ হয়েছিলেন শীর্ষ আদালতে। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

তদন্ত চলাকালীন যশবন্ত বর্মাকে (Justice Yashwant Varma) দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরিত করা হয়েছিল। এমনকি তাঁর বিচারকের দায়িত্বের উপরের স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এমনকি তাঁর বিরুদ্ধে শুরু হয়েছিল ইমপিচমেন্ট প্রক্রিয়া। এসবের মধ্যে এবার ইস্তফা দিলেন তিনি।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here