30 C
Kolkata

সন্দেহভাজনদের পুনরায় জেরা করতে পারবে সিবিআই! আরজি কর কাণ্ডে বিরাট নির্দেশ হাইকোর্টের

Must Read

কলকাতা: তদন্তের প্রয়োজনে সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং অন্যান্য সন্দেহভাজনদের পুনরায় জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই (CBI), আরজি কর কাণ্ডের (RG Kar Case) মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ স্পষ্টভাবে এই নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, “সাজাপ্রাপ্ত অনেক কিছুই জানে বলে মনে হয়। ফলে যত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি রয়েছে, তার সবই এই মামলায় ব্যবহার করা উচিত।”

নির্যাতিতার পরিবারের তরফে আদালতে ডিএনএ প্রোফাইল এবং একটি অডিও রেকর্ড জমা দেওয়া হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই দুই গুরুত্বপূর্ণ প্রমাণ খতিয়ে দেখে সিবিআইকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন: ভোটারদের ভোটের গোপনীয়তা বজায় থাকবে, বুথে ওয়েব কাস্টিং নিয়ে জানালো কমিশন

এছাড়াও, ঘটনাস্থল পুনরায় পরিদর্শনের দাবিতে নির্যাতিতার পরিবারের আবেদনের প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করে আদালত। বিচারপতিরা প্রশ্ন তোলেন, সিবিআই যদি আপত্তি না করে, তাহলে রাজ্যের আপত্তির কারণ কী? আদালতের পর্যবেক্ষণ, রাজ্য এই মামলার পক্ষ না হওয়ায় তাদের আপত্তি অপ্রাসঙ্গিক।

পাশাপাশি, ফরেন্সিক তদন্তের গুরুত্বও বিশেষভাবে তুলে ধরেছে আদালত। খড়্গপুর আইআইটির এক ছাত্রের রহস্যমৃত্যুর উদাহরণ টেনে বিচারপতিরা বলেন, সঠিক ফরেন্সিক বিশ্লেষণ অনেক সময় মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আরজি কর কাণ্ডেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের বেকসুর খালাসের আবেদন এবং সিবিআইয়ের মৃত্যুদণ্ডের আবেদন, দুই বিষয়ই একসঙ্গে শুনানির নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি নির্যাতিতার পরিবারের আবেদনেরও বিস্তারিত শুনানি হবে। শুনানির সময় ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, তদন্তকারী আধিকারিক বর্তমানে দিল্লিতে রয়েছেন এবং তিনি সরাসরি আদালতকে তদন্তের অগ্রগতি জানাতে চান। আদালত নির্দেশ দিয়েছে, নির্যাতিতার পরিবারের সাপ্লিমেন্টারি হলফনামার ভিত্তিতে তদন্তকারী আধিকারিককে নিজের বক্তব্য পেশ করতে হবে।

দেখুন আরও খবর:

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This