29 C
Kolkata

বলাগড় থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী মন্তব্য মমতার?

Must Read

ওয়েবডেস্ক-   বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026)  কেন্দ্র করে জোরকদমে রাজনৈতিক প্রচার সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আজ মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পর্ব সেরেই প্রচারে বেরিয়ে পড়েছেন তৃণমূল সুপ্রিমো। আজ বলাগড় (Balagarh) থেকে ফের সোচ্চার হলেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনদিন বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar) । লক্ষ্মীর ভাণ্ডার চিরকালের উপহার। এইসঙ্গে সঙ্গে তিনি বলেন, যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিলআপ করেছেন, এখনও পাননি, তারাও শীঘ্রই পাবেন। রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, এটা বিজেপি সরকার নয়। তৃণমূল যা বলে তা করে দেখায়, আর বিজেপি ভোট কাটে মিথ্যা কথা বলে। রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্যসাথীতে ৯ কোটি মানুষ উপকৃত।  মমতার হুঙ্কার.  কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। কমিশনকে একহাত নিয়ে তিনি বলেন, ভোট যদি না দিতে পারে ট্রাইব্যুনালের কী প্রয়োজন?

আরও পড়ুন-  জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের

আজ আরামবাগের পর বলাগড় ও পাণ্ডুয়ায় দুই প্রার্থী রঞ্জন ধাড়া ও সমীর চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো। এই দুই কেন্দ্রেই প্রথম থেকেই দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। সেই সঙ্গে এই দুই বিধানসভায় প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ ছিল। সেখান থেকে শিক্ষা নিয়েই পাণ্ডুয়ায় প্রার্থী বদল করে তৃণমূল। অপরদিকে বলাগড়ে তৃণমূল প্রার্থী করেছে হুগলির পোলবার বাসিন্দা ও জেলা সভাধিপতি রঞ্জন ধাড়াকে।

 

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This