27.8 C
Kolkata

আয়ের দিক থেকে ‘বাহুবলী ২’-কে পিছনে ফেলল ‘ধুরন্ধর ২’!

Must Read

ওয়েব ডেস্ক : ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। এই ছবি রীতিমতো সবার নজর কেড়েছে। এটি হল ভারতের দ্বিতীয় ছবি (Film) যেটি সব থেকে বেশি টাকা অর্জন করেছে। প্রথম আয়ের দিক থেকে ‘পুষ্পা ২’ (Pushpa 2) ছিল এক নম্বরে। তার পরেই ছিল ‘বাহুবলী ২’ (Bahubali 2)। কিন্তু, এবার প্রভাসের সিনেমাকে পিছনে ফেলে আয়কারী ছবির তালিকায় দ্বিতীয় নম্বরে উঠে এসেছে ‘ধুরন্ধর ২’।

স্যাকনিল্কের রিপোর্ট বলছে, ছবি রিলিজের ২১ তম দিনে রাত ৯টা পর্যন্ত ৯.০৯ কোটি টাকা আয় করেছে রণবীর সিং-এর এই ছবি। এর আগে গত ২০তম দিনে এই ছবি ভারতীয় বক্স অফিসে ১,০৩২.৮৬ কোটি টাকার ব্যবসা করেছে। এদিকে বলা যাক, ‘বাহুবলী ২’ বক্স অফিসে আয় করেছিল মোট ১,০৩০.৪২ কোটি টাকা। কিন্তু ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) প্রভাসের ব্লকবাস্টার ছবিকে পিছনে ফেলে দিয়েছে।

আরও খবর : আগামীদিনে কী কী পদক্ষেপ নেওয়া হবে, লিখিত বিবৃতি দিল আর্টিস্ট ফোরাম

‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) সিনেমা রিলিজের ১৯তম দিন এই ছবি আয় করেছিল ১,৬২৫.৭২ কোটি টাকা। অন্যদিকে ‘বাহুবলী ২’ ১,৭৮৮.০৬ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত, পভাসের ছবিকে আয়ের দিক থেকে পরাজিত করে ফেলল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’।

তবে ভারতীয় বক্স অফিসে সব থেকে বেশি আয়কারী চলচ্চিত্রের তালিকায় রয়েছে অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। এই ছবি আয় করেছে ১৭৪২.১০ কোটি টাকা। সেই কারণে আয়ের দিক থেকে এই ছবি রয়েছে এক নম্বরে। দ্বিতীয় নম্বরে রয়েছে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। তৃতীয়স্থানে রয়েছে ‘বাহুবলী ২’। মূলত, গত ১৯ মার্চ মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর ২’। তার পর থেকে একের পর এক রেকর্ড গড়ছে এই ছবি।

দেখুন অন্য খবর :

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This