31 C
Kolkata

বিরাট সুখবর! LPG বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করল কেন্দ্র, কারা পাবেন সুবিধা? দেখুন

Must Read

ওয়েব ডেস্ক: দেশজুড়ে জ্বালানি সংকটের (LPG Crisis) আবহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র সরকার (Central Government)। পরিযায়ী শ্রমিকদের স্বস্তি দিতে পাঁচ কেজির এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) সরবরাহ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সরকারি সূত্রে জানা গিয়েছে, এতদিন যে পরিমাণ পাঁচ কেজির সিলিন্ডার সরবরাহ করা হত, এখন তা দ্বিগুণ করা হবে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এই অতিরিক্ত সিলিন্ডার শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের মধ্যেই বণ্টন করা হবে। চলতি বছরের ২ ও ৩ মার্চ যে পরিমাণ সিলিন্ডার সরবরাহ করা হয়েছিল, সেই পরিমাণের ভিত্তিতেই এবার দ্বিগুণ বরাদ্দ পাঠানো হবে।

উল্লেখযোগ্যভাবে, ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডার চালু করা হয়েছিল মূলত পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে। সাধারণত এলপিজি সংযোগ পেতে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন হয়, যা অনেক ক্ষেত্রেই পরিযায়ী শ্রমিকদের কাছে থাকে না। সেই সমস্যার সমাধান হিসেবেই শুধুমাত্র বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে এই ছোট সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা চালু হয়েছিল। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষত ইরানকে ঘিরে যুদ্ধাবস্থার জেরে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর ফলে বাজারে গ্যাসের দামের ঊর্ধ্বগতি যেমন দেখা দিয়েছে, তেমনই বেড়েছে প্যানিক বুকিং ও কালোবাজারির প্রবণতাও। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরাই।

আরও পড়ুন: সংসদের দুই কক্ষেই খারিজ জ্ঞানেশের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব

যদিও কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করা হয়েছে যে দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এইচপিসিএল-সহ বিভিন্ন সংস্থা জানিয়েছে, জ্বালানি সরবরাহে কোনও বড়সড় ঘাটতি নেই। তবুও বাস্তব পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে। এই প্রেক্ষাপটে প্যানিক বুকিং ও কালোবাজারি রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে সরকার। এলপিজি সিলিন্ডার বণ্টনে কড়া নজরদারি চালু করা হয়েছে। তারই মধ্যে পরিযায়ী শ্রমিকদের সুরাহা দিতে পাঁচ কেজির সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

দেখুন আরও খবর:

Latest News

ভোট-পরবর্তী হিংসার টাকা ফেরত! গোসাবায় নতুন করে সরগরম রাজনীতি

গোসাবা: গোসাবায় (Gosaba) ফের সামনে এল ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence 2021) ঘিরে টাকা লেনদেনের অভিযোগ। বিজেপির...

More Articles Like This