১৯ দিনে ৯৪ শিশুমৃত্যু, হামের মহামারি বাংলাদেশে

0
54

ওয়েব ডেস্ক: রাজনৈতিক টানাপোড়েন আর দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার মাঝে ভয়াবহ স্বাস্থ্য সংকটে বাংলাদেশ (Bangladesh)। গত ১৯ দিনে হামের (Measles) প্রাদুর্ভাবে অন্তত ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫,৭০০। পরিস্থিতি এতটাই গুরুতর যে দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৬টিতেই সংক্রমণ ছড়িয়েছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধু শেষ ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ১০ শিশুর। রাজশাহী অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই হাজার হাজার শিশুকে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংঘাতে ভারত- ইজরায়েল রুটে ৩১ মে পর্যন্ত উড়ান বন্ধ করল এয়ার ইন্ডিয়া

এই বিপর্যয়ের পেছনে উঠে আসছে টিকাকরণে ঘাটতির অভিযোগ। গত বছরের রাজনৈতিক অস্থিরতার জেরে নির্ধারিত হাম প্রতিরোধ কর্মসূচি পিছিয়ে যায়। তারই ফল এখন মারাত্মক আকারে সামনে এসেছে বলে দাবি প্রশাসনের একাংশের। যদিও এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

চিকিৎসকদের মতে, সরকারি পরিসংখ্যানের চেয়েও প্রকৃত মৃত্যুর সংখ্যা বেশি হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে পরীক্ষার আগেই মৃত্যু হচ্ছে বা গ্রামীণ এলাকায় ল্যাব সুবিধার অভাব রয়েছে। WHO জানাচ্ছে, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। শিশুদের ক্ষেত্রে এটি নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ বা শ্বাসকষ্ট ডেকে আনতে পারে।

কী এই হাম?

হাম (Measles) একটি ভাইরাসজনিত রোগ, যার প্রধান উপসর্গ, জ্বর, সর্দি-কাশি, লাল চোখ, শরীরে ফুসকুড়ি।

কীভাবে বাঁচবেন?

  • সময়মতো MMR টিকা নেওয়া সবচেয়ে কার্যকর সুরক্ষা।
  • সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়ানো।
  • মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার অভ্যাস।
  • শিশুর জ্বর বা র‍্যাশ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ।

পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশে জরুরি টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে এই সংক্রমণ আরও ভয়াবহ আকার নিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here