27.8 C
Kolkata

‘মা-বোনেদের নিরাপত্তা আমার গ্যারান্টি’, কোচবিহার থেকে নির্বাচনী রণহুঙ্কার প্রধানমন্ত্রীর

Must Read

কোচবিহার: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে উত্তরবঙ্গ (North Bengal) থেকেই প্রচারের ঝাঁজ বাড়াল বিজেপি (BJP)। রবিবার কোচবিহারের (Cooch Behar) ঐতিহাসিক রাসমেলা ময়দানে ‘বিজয় সংকল্প সভা’ থেকে রাজ্যে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুপুরের সভা থেকেই শাসকদলকে তীব্র আক্রমণ শানান তিনি।

ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে মোদি বলেন, “মা-বোনেরা সুরক্ষিত নন।” সন্দেশখালি থেকে আরজি কর, বিভিন্ন ইস্যু টেনে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। একইসঙ্গে আশ্বাস দেন, “মা-বোনেদের নিরাপত্তা নিশ্চিত হবে, এটা মোদির গ্যারান্টি। ন্যায় হবে, মানুষের মাথার উপর পাকা ছাদ হবে, নিজের জমি-বাড়ি হবে। এটাও মোদির গ্যারান্টি।”

আরও পড়ুন: ‘রাতের অন্ধকারে টাকা নিচ্ছেন কারা?’ রায়নার সভা থেকে দলকেই কড়া বার্তা অভিষেকের

বিজেপি সূত্রে দাবি, এই সভা থেকেই ‘উন্নত পশ্চিমবঙ্গ’-এর রূপরেখা তুলে ধরতে চেয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের অভিযোগও সামনে আনেন তিনি। মোদির কথায়, “ব্রিগেডের জনপ্লাবন দেখে তৃণমূল ভয় পেয়েছে।”

রাজ্যে ২৯৪ আসনের বিধানসভা নির্বাচন হবে ২৩ ও ২৯ এপ্রিল, দু’দফায়। ফল ঘোষণা ৪ মে। তার আগে ৫ এপ্রিলের এই সভা থেকেই নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ের সুর বেঁধে দিতে চায় বিজেপি নেতৃত্ব।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের একাধিক হেভিওয়েট নেতাকে নিয়ে রাজ্যজুড়ে আরও সভা ও রোড শো’ র পরিকল্পনা রয়েছে। কোচবিহারের এই সভাকেই তাই নির্বাচনী প্রচারের বড় মঞ্চ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This