ওয়েব ডেস্ক : ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) জন্য তাঁকে টিকিট দেয়নি তৃণমূল (TMC)। এর পরেই কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন ফারাক্কার বিদায়ী বিধায় মনিরুল ইসলাম (Manirul Islam)। আর এ নিয়ে মুর্শিদাবাদে (Murshidabad) প্রচারে গিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একেবারে মনিরুলকে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
রবিবার মুর্শিদাবাদে শমসেরগঞ্জে সভা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানকার দলীয় প্রার্থী নূর আলমের সমর্থনে জনসভা করেন তিনি। সেখান থেকে মমতা (Mamata Banerjee) বলেছেন, ‘ফরাক্কায় আমরা যাঁকে টিকিট দিইনি, শুনছি তিনি না কি দাঁড়িয়েছেন। তাঁকে আবেদন করব, দলের স্বার্থে নাম তুলে নেবেন। যদি না করেন, তা হলে তাঁকে দল থেকে সাসপেন্ড করা হবে। যাঁরা দলে থেকে দলের বিরোধিতা করেন, তা হলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে, তার কি সবাই টিকিট পান?’
আরও খবর : দক্ষিণবঙ্গের ১০ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস
এর পাশাপাশি দলের নেতা-কর্মীদের উদ্দেশে মমতা (Mamata Banerjee) বলেছেন, ‘যে কাজ করবে, সে টিকিট পাবে। যে মানুষের সঙ্গে থাকবে সে টিকিট পাবে। তবে একটা দুটো ক্ষেত্রে বয়স ফ্যাক্টর হতে পারে। সম্মানের সঙ্গে যাঁরা দল করবে, তাঁদের সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেব।’
উল্লেখ্য, আসন্ন নির্বাচনের জন্য মনিরুল ইসলামকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস (TMC)। এর পরেই তিনি কংগ্রেসের হয়ে জঙ্গিপুর মহকুমা শাসক দফতরে মনোনয়ন জমা দিয়েছেন। ওই কেন্দ্রে কংগ্রেস পার্থী মহতাব শেখের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে। ফলে মনিরুল মনোননয়ন জমা দেন। এদিকে এসআইআর ট্রাইবুনালে মহতাব শেখের শুনানি হওয়ার কথা। তাঁর নাম ভোটার তালিকায় উঠলে, নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন বলে জানিয়েছিলেন মনিরুল। এবার মুর্শিদাবাদের সভা থেকে তাঁকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো।
দেখুন অন্য খবর :

