“৪৮ ঘন্টার মধ্যে হরমুজ না খুললে…,” ইরানকে মোক্ষম হুমকি ট্রাম্পের! এবার কী হবে?

Must Read

ওয়েব ডেস্ক: ইরানকে (Iran) দেওয়া ‘ডেডলাইন’ মনে করিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার জন্য ইরানকে যে সময় দেওয়া হয়েছিল, তা শেষ হতে আর ৪৮ ঘন্টা বাকি বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। নিজস্ব সোস্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ট্রাম্প লেখেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে আসতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে দশ দিনের সময় দিয়েছিলাম? সময় ফুরিয়ে আসছে, আর ৪৮ ঘণ্টা পরেই তাদের উপর নরক নেমে আসবে। ঈশ্বরের জয় হোক! প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প।’

আরও পড়ুন: টাকা ফেরত চাইল UAE! ঋণ শোধ করতেই দেউলিয়া হবে পাকিস্তান? দেখুন বড় খবর

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের পথ এই হরমুজ প্রণালী। এই পথ বন্ধ থাকলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড়সড় প্রভাব পড়তে পারে। সেই কারণেই বিষয়টি নিয়ে কূটনৈতিক ও সামরিক চাপ ক্রমশ বাড়ছে। এর আগে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে আলোচনায় আশাবাদী হয়ে সময়সীমা ১০ দিন বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত করেছিল। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের সঙ্গে যৌথভাবে অপারেশন এপিক ফিউরি (Operation Epic Fury) শুরু করে আমেরিকা। এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা, নৌবাহিনীকে দুর্বল করা এবং পরমাণু অস্ত্র তৈরির পথ রুদ্ধ করা। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে, সেই লক্ষ্য বারবার বদলাচ্ছে। কখনও যুদ্ধের উদ্দেশ্য সংকুচিত হচ্ছে, আবার কখনও তা বিস্তৃত হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যে বিশ্বজুড়ে এক সংকট ও বিভ্রান্তি তৈরি করছে, তা একবাক্যে বলাই যায়।

দেখুন আরও খবর: 

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This