ভোটের আগের দিন থেকে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না সংবাদপত্রে! কেরলে বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন?

0
39

ওয়েবডেস্ক-  কেরলে (Kerala) সংবাদমাধ্যমের (Print Media)  উপরে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission) । ভোটের আগের দিন থেকে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। এই বিশেষ কী লাগু হতে পারে পশ্চিমবঙ্গেও (West Bengal) ? সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেরলে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রণের দিন সংবাদপত্রে রাজনৈতিক বিজ্ঞাপনে বিধিনিষেধ জারি করতে চলেছে নির্বাচন কমিশন। কেরলে  ৯ এপ্রিল ভোট। ইতিমধ্যেই কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক আগামী ৯ এপ্রিল বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।

৯ এপ্রিল এক দফায় ১৪০টি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ হবে কেরলে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৮ ও ৯ এপ্রিল ‘প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র, পত্রিকা) কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে হলে তার বিষয়বস্তু কমিশনের রাজ্য বা জেলা স্তরের ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র দ্বারা পূর্ব-অনুমোদন নিতে হবে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় দু দফায় ভোট। এবার কেরলের মতো এবার বাংলাতেও কী এমন নির্দেশিকা জারি হতে পারে? বাংলায় ভোটের আবহে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোর তুঙ্গে। ভোটের আর কটা দিন বাকি। তার আগে এখনও বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি হয়নি।

আরও পড়ুন-  দিল্লিতে ঐতিহাসিক রদবদল, সাউথ ব্লক ছাড়ছে প্রতিরক্ষা মন্ত্রক! নতুন ঠিকানা কর্তব্য ভবন-II

কেরলে মুখ্য নির্বাচন আধিকারিক রতন ইউ কেলকার শুক্রবার গভীর রাতে জারি করা নির্দেশে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যায়ে প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত আপত্তিকর, বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক বিজ্ঞাপন গোটা নির্বাচনী প্রক্রিয়াতে ক্ষতিস্তস্ত করতে পারে। কারণ এই গুরুত্বপূর্ণ সময়ে প্রভাবিত দল ও প্রার্থীরা বেশিরভাগক্ষেত্রে জবাব দেওয়ার সুযোগ পান না, তাই এই পদক্ষেপ। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে ক্ষমতা প্রয়োগ করে, সিইও-র নির্দেশ ৮ ও ৯ এপ্রিল কোনও রাজনৈতিক দল, প্রার্থী, সংস্থা বা ব্যক্তি প্রিন্ট মিডিয়ায় কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না,  যদি না সেই বিষয়বস্তুর বিষয়ে রাজ্য বা  জেলা স্তরের এমসিএমসি-র কাছে পূর্ব অনুমোদন নেওয়া হয়। ৩২৪ অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা, নিয়ন্ত্রণ, ও নির্দেশনার ক্ষমতা প্রদান করে।

নির্দেশিকায় বলা হয়েছে যে, আবেদনকারীদের প্রস্তাবিত বিজ্ঞাপন প্রকাশের তারিখের অন্তত দু’দিন আগে রাজ্য বা জেলা এমসিএমসি-র কাছে খসড়া বিষয়বস্তু জমা দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here