31.1 C
Kolkata

মেদিনীপুরে বিজেপির নমিনেশন মিছিল

Must Read

মেদিনীপুর: মেদিনীপুরে (Midnapore) বিজেপির (BJP) চার প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে জমজমাট শোভাযাত্রা হলেও শেষ পর্যন্ত অনুপস্থিত থাকলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তবে শেষ মুহূর্তে মিছিলে যোগ দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

শনিবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হয় এই শোভাযাত্রা। মেদিনীপুর কেন্দ্রের ডঃ শঙ্কর গুছাইত, শালবনীর বিমান নায়েক, গরবেতার প্রদীপ লোধা ও কেশপুরের শুভেন্দু সামন্ত, এই চার প্রার্থী জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন। সকাল ১০টায় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও শুভেন্দু অধিকারীর অপেক্ষায় তা পিছিয়ে যায়।

আরও পড়ুন: ‘একুশের লড়াইটা কঠিন ছিল’ মনোনয়ন জমা দিয়ে শাসক দলকে নিশানা নওশাদের

জানা যায়, খড়্গপুরে দিলীপ ঘোষের কর্মসূচিতে থাকার কারণে শুভেন্দুর দেরি হয়। কিন্তু নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা মাথায় রেখে শেষমেশ দুপুর দেড়টা নাগাদ মিছিল শুরু হয়। প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল পৌঁছয় কালেক্টরেট মোড়ে, সেখানেই যোগ দেন লকেট চট্টোপাধ্যায়। তবে ততক্ষণেও পৌঁছতে পারেননি শুভেন্দু।

শেষ মুহূর্তে তড়িঘড়ি করে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। মিছিলের উৎসাহ দেখে লকেটের দাবি, “এটাই বিজয় মিছিলের সূচনা, এবার বাংলায় বিজেপি সরকার আসছে।”

অন্যদিকে প্রার্থী ডঃ শঙ্কর গুছাইত বলেন, “এটা শুধু বিজেপির নয়, সাধারণ মানুষের নমিনেশন।” পরিবর্তনের দাবিতে মানুষের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি।

কেশপুরের প্রার্থী শুভেন্দু সামন্ত তৃণমূলকে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ শানান। তাঁর অভিযোগ, এলাকায় উন্নয়ন হয়নি এবং বিরোধীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। শুভেন্দুর অনুপস্থিতি ঘিরে জল্পনার মাঝেই জোর প্রচারে মেদিনীপুরে নিজেদের শক্তি প্রদর্শন করল বিজেপি।

Latest News

প্রয়াত তীজান বাঈ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ভারতের প্রখ্যাত পাণ্ডবণী শিল্পী (Pandavani singer) এবং পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত তীজান বাঈ (Teejan Bai) আর নেই। রবিবার...

More Articles Like This